নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান বিজনেস এলায়েন্স-বাবা’র বিজনেস সম্মেলন
https://www.facebook.com/USANewsNY/videos/1908529762576417/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নবগঠিত ‘বাংলাদেশী আমেরিকান বিজনেস এলায়েন্স’ (বাবা) এর ১ম বার্ষিক বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থবিষযক উপদেষ্টা ড. মশিউর রহমান।
বাবার কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিমের সভাপতিত্বে এবং প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল এবং শামসুন্নাহার নিম্মির সঞ্চালনায় বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিপ, বাবার কর্মকর্তা ফাহাদ সোলায়মান, আহসান হাবীব, মূলধারার রাজনীতিক গোলাম মেরাজ, মোর্শেদ আলম, ফখরুল আলম, অভিনেত্রী শাওন, অভিনেতা ফেরদৌস ও রিয়াজ, কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী এলিজাভেথ ক্রাউলি প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএবিএ’র চেয়ারম্যান ডা. মাসুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীরা যার যার সুবিধাজনক অঞ্চলে সহজে সেখানে বিনিয়োগ করতে পারেন। সরকারের প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর কথা উল্লেখ করে তিনি প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান। এ নিয়ে কেউ কোন সমস্যা অথবা আমলাতান্ত্রিক জটিলতায় পড়লে সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস/কন্স্যুলেটে যোগাযোগ করার জন্য বলেন।
এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভাল করছে। ‘কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বিরাজমান থাকলেও দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধগতিতে।
ইঞ্জিনিয়ার আবু হানিফ তিনি তার পিপল এন টেকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশীকে মেইনস্ট্রিমে প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে বলেন, এসকল বাংলাদেশী বছরে ৮০ হাজার থেকে দু’শ হাজার ডলার আয় করছেন। বছরে এ আয়ের প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮০০ কোটি টাকা বাংলাদেশে যাচ্ছে। ইঞ্জিনিয়ার আবু হানিফ পিপল এন টেকের কার্যক্রম বাংলাদেশে সম্প্রসারণের কথা উল্লেখ করে আরো বলেন, বালাদেশেও ফ্রি অব কস্ট ১০ হাজার প্রফেশনাল তৈরী করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা সব সময়ই প্রিয় মাতৃভূমিতে বিনিয়োগে করতে চাই। কিন্তু প্রত্যাশিত সহায়তার অভাবে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়।
আমজাদ হোসেন সেলিম তার বক্তব্যে বাবা গঠনের প্রেক্ষাপট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা হানিপ, মাজেদা এ উদ্দিন, আইরিন পারভীন, আলমগীর খান, নেহাল এ রহিম, তৈয়বুর রহমান হারুন, আব্দুস শহীদ, তারেক হাসান খান, নার্গিস আহমেদ, সবিতা দাস, আহসান হাবীব, সাইদুর রহমান লিংকন, খলিলুর রহমান, তুষার প্রমুখ।
https://www.facebook.com/USANewsNY/videos/752697008409778/
https://www.facebook.com/USANewsNY/videos/483865792108057/
https://www.facebook.com/USANewsNY/videos/459585227896669/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!