নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে ছাতক সমিতির সংবর্ধনা
https://www.facebook.com/USANewsNY/videos/564366700663029/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে ছাতক সমিতি ইউএসএ ইনক। গত ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ম্যানহাটানের পলাশ রেস্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।


ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং সহ সভাপতি মানিক আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিলম্যান রবার্ট জ্যাকসন, স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর, বাংলাদেশ সোইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, মদীনা মসজিদের সভাপতি

এডভোকেট নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন,সুনামগঞ্জ জেলা সমিতির


সভাপতি জোসেফ চৌধুরী, সাবেক সভাপতি এস এম আবদুল জলিল, আফতাব আলী, সহ সভাপতি মনির উদ্দিন, তোফায়েল আহমেদ চৌধুরী, জনার্ধন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাসুম নূর। মানপত্র পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক রইছ আলী। ছাতক সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ছাতক সমিতি ইউএসএ’র পক্ষ থেকে সংবর্ধিত অতিথি বরাবর ১১ দফা দাবিনামা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ছাতকে একটি মহিলা কলেজ স্থাপন ও সরকারীকরণ, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ সরকারীকরণ, ছাতকে সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুকরণ, ছাতক হাসপাতালকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে উন্নীতকরণ, দক্ষিণ ছাতককে থানায় রূপান্তরকরণ, ছাতক জেলা বাস্তবায়ন ইত্যাদি।


সংবর্ধিত অতিথি তার বক্তৃতায় দেশের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, ছাতকবাসীর দাবিগুলো বাস্তবায়নের লক্ষে তিনি এখান থেকেই ডিজিটাল পদ্ধতিতে নিয়ে নিয়েছেন। তিনি বলেন, দাবিগুলোর অধিকাংশই বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। তিনি প্রবাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহ্বান জানান।


সভায় বক্তারা এলাকার উন্নয়ন কর্মকা- ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাতক সমিতি ইউএসএ’র কর্মকর্তারা।


উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে গত রোববার নিউইয়র্কে আসেন মুখ্য সচিব মো. নজিবুর রহমান। নিউইয়র্ক আগমন উপলক্ষে তার সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে নিউইর্য়ক ত্যাগ করেন নজিবুর রহমান।
https://www.facebook.com/USANewsNY/videos/422225188305894/
https://www.facebook.com/USANewsNY/videos/248116722516043/
https://www.facebook.com/USANewsNY/videos/664483273945222/
https://www.facebook.com/USANewsNY/videos/2389338107747046/
https://www.facebook.com/USANewsNY/videos/725487317785782/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!