Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিক্ষাবিদ ইকবালকে যুক্তরাষ্ট্র দিরাই উপজেলাবাসীর সংবর্ধনা, সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 30, 2018 | 7:29 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2176280789305888/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী দিরাই উপজেলাবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ইকবাল হোসাইনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত ইকবাল হোসাইনকে নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ দাবি জানান তারা। গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্ট পার্টি হলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।


সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ছদরুন নূরের সভাপতিত্বে এবং সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক রুহেল চৌধুরীর পরিচালনায় বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাখাওয়াত আলী, সাবেক ছাত্র নেতা গোলাম রব্বানী চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট কপিল চৌধুরী, সেবুল খান মাহবুব, আশরাফুল জিতু, তফুর চৌধুরী, আবু সালেহ চৌধুরী, রায়হান মিয়া, মো. নূর উদ্দিন প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, দিরাই উপজেলাসহ সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সভায় ইকবাল হোসাইন তার সম্মানে এ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র দিরাই উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রবাসীদের নিজ নিজ এলাকায় সম্ভাব্য সহযোগিতা প্রদানসহ দেশে বিনিয়োগের আহ্বান জানান। এসময় তিনি দিরাই উন্নয়নে তার দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।


অনুষ্ঠানে ইকবাল হোসাইনকে আন্তরিকভাবে বরণ করে আয়োজকদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা ইকবাল হোসাইনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। তাকে মনোনয়ন দেয়া হলে প্রবাসী দিরাইবাসী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও কোন কোন বক্তা উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতি ছদরুন নূর ইকবাল হোসাইনকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/475365462969959/

https://www.facebook.com/USANewsNY/videos/530893900685996/

https://www.facebook.com/USANewsNY/videos/329100384507022/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV