Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে : মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: September 30, 2018 | 2:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিবৃতিতে বলেন, সমপ্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাক-স্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক সমপ্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ডিএসএ নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানায়। বিবৃতিতে মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি সংবিধান, মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি এবং বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ