রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর বাংলাদেশের সঙ্গে ভারতেরও চাপ সৃষ্টি করা উচিত : জাতিসংঘ মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারের ওপর বাংলাদেশের সঙ্গে ভারতেরও চাপ সৃষ্টি করা উচিত। এক্ষেত্রে মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে সহায়তা করতে পারে ভারত। এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতায় জড়িতদের বিচারও দাবি করেন। মঙ্গলবার গুতেরাঁ এ কথা বলেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
অ্যান্তনিও গুতেরাঁ বলেন, এমন একটি জনগোষ্ঠীকে এমন বৈষম্যমুলক পরিস্থিতিতে রাখার অর্থ হলো সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোকে আমন্ত্রণ জানানো। এমন জনগোষ্ঠীকে বিপদগামী করা হতে পারে। তিনি সোমবার ভারত সফরে আসেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি ‘গ্লোবাল চ্যালেঞ্জেস, গ্লোবাল সলিউশনস’ শীর্ষক একটি লেকচার দেন। গুতেরাঁ বলেন, রোহিঙ্গারা যেভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়েছেন বিশ্বে আমি কখনো অন্য কোনো জাতিকে এতটা নির্যাতিত হতে দেখি নি। তিনি বলেন, রোহিঙ্গারা কোনো স্বাস্থ্য, শিক্ষা সুবিধা পায় না। মিয়ানমারের সমাজ ব্যবস্থায় তাদের বিরুদ্ধে মারাত্মক জাতিবিদ্বেষ রয়েছে। এ সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার থাকার সময়ের একটি ঘটনা বর্ণনা করেন গুতেরাঁ। ওই পদে থাকা অবস্থায় তিনি মিয়ানমার সফরে গিয়েছিলেন। তখন মিয়ানমারের প্রেসিডেন্ট তাকে অনুরোধ করেছিলেন রোহিঙ্গাদেরকে অন্য দেশগুলোতে পুনর্বাসন করতে। এমন কাহিনী বর্ণনা করেন গুতেরাঁ নিজে। বর্তমানে তিনি জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, রোহিঙ্গাদেরকে শরণার্থী বানানো আমার দায়িত্ব বা কর্তব্য নয়। আমার দায়িত্ব হলো শরণার্থীদের সমস্যার সমাধান করা। এতেই দেখতে পাই কিভাবে রোহিঙ্গাদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করা হয় মিয়ানমারে। কত গভীরে এমন নেতিবাচক ধারণা। সামাজিক মিডিয়াগুলোতে কিছু বৌদ্ধ ভিক্ষু ঘৃণাপ্রসূত বক্তব্য ছড়িয়ে দিয়েছেন। তাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা তীব্র হয়েছে। বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আছেন। তাদেরকে পোড়ানো হয়েছে। ধর্ষণ করা হয়েছে। প্ররোচণা থাকার পরও সেনাবাহিনীর নৃশংসতা ছিল ভয়াবহ।
রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক পুনরেকত্রীকরণ প্রত্যাশা করেন অ্যান্তনিও গুতেরাঁ। তিনি বলেন, রাজনৈতিক এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারেন। তার ভাষায়, এক্ষেত্রে ভারত কি করতে পারে? এসব মানুষকে সহায়তার জন্য বাংলাদেশকে সমর্থন করতে পারে ভারত। কারণ, বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে একটি বিশাল রকম মানবিক সমস্যা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, এসব রোহিঙ্গা যাতে দেশে ফিরে যেতে পারেন সে জন্য পুনরেকত্রীকরণ করতে, পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ও মিয়ানমারের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে হবে। কারণ, বর্তমান পরিস্থিতিতে এসব মানুষ ফিরে যাবে না। এসব অপরাধে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত।
তিনি আরো বলেন, বিশ্ব এখন বহুমেরুকরণ হয়ে আছে। এখানকার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত। একই সঙ্গে এ দেশটি বিশ্বে চলমান যুদ্ধগুলোতে একজন সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
গুতেরাঁর কাছে জানতে চাওয়া হয় কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম (সিসিআইটি) বিষয়ে, যা ১৯৯৬ সালে প্রস্তাব করে ভারত। এ প্রসঙ্গে গুতেরাঁ বলেন, বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণ নিয়ে অনৈক্য থাকার কারণে এ বিষয়টি বিলম্বিত হচ্ছে।
বছরের পর বছর ধরে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের নৃশংসতার কারণে বিভিন্ন সময়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সর্বশেষ গত বছর ২৫ শে আগস্ট সেনাবাহিনীর নৃশংসতার পর কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এমন হিসাব মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সমন্বয়কারী অফিসের। ওদিকে প্রতিবেশী দেশ ভারতেও ৪০ হাজারের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে দাবি করা হচ্ছে ভারত থেকে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK