হাতের বাজে লেখার জন্য তিন চিকিৎসককে ৫ হাজার টাকা করে জরিমানা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হাতের বাজে লেখার জন্য ভারতের এলাহাবাদ হাইকোর্ট তিন চিকিৎসককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। চিকিৎসকদের বাজে হাতের লেখার বিষয়টি আশ্চর্যের কিছু না হলেও উত্তর প্রদেশে বিষয়টি এখন আদালত আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত সপ্তাহে তিনটি মামলার শুনানিকালে চিকিৎসকদের হাতের লেখার বিষয়টি আদালতের নজরে আসে। ভুক্তভোগিদের হাসপাতাল থেকে যে রিপোর্ট দেয়া হয়েছিল তাতে চিকিৎসকদের হাতের লেখা ছিল পড়ার অযোগ্য। আদালতের বেঞ্চটি বিষয়টিকে আদালত কার্যক্রমের ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করে তিন চিকিৎসককে তলব করেন। এই তিন চিকিৎসক হলেন উনানো নামের একটি হাসপাতালের চিকিৎসক ডাঃ টিপি জায়িসওয়াল, সীতাপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ পিকে গোয়েল এবং গোন্ডা হাসপাতালের চিকিৎসক ডাঃ আশীষ সাকসেনা। পরে আদালত তাদের ৫ হাজার টাকা করে আদালতের পাঠাগারে জরিমানা দিতে বলেছেন। চিকিৎসকরা আদালতে জবানবন্দি দিয়েছেন, ভবিষ্যতে তারা প্রেসক্রিপশনে সুন্দর করে লিখবেন, যাতে অন্যরা তাদের লেখা পড়তে পারেন। আদালত সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, ডাক্তারি রিপোর্টগুলোর হাতের লেখা যেন ভবিষ্যতে সুন্দর হয়। অথবা তা কম্পিউটারে টাইপ করা হতে হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!