নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি পরীক্ষা ২০ ও ২১ অক্টোবর : ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক সেমিনার মামুন’স টিউটোরিয়ালে শনি ও রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয় নিয়ে প্রবাসের স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে পেরেন্ট-টিচার কনফারেন্স অনুষ্ঠিত হবে। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস শাখায় আগামী শনি ও রোববার স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে এ পেরেন্ট-টিচার কনফারেন্সের আয়োজন করা হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় আগামী শনিবার এবং জ্যাকসন হাইটস শাখায় আগামী রোববার সন্ধ্যে ৬টায় এ পেরেন্ট-টিচার কনফারেন্স ও সেমিনার অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করবেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট। কনফারেন্সে ভর্তি পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। এসময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-উল্লেখ্য, নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল