Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশী-আমেরিকান প্রার্থী ফারুক হোসেন এর ফান্ড রাইজিং অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: October 5, 2018 | 12:54 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী ছয় নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশী আমেরিকান জনাব ফারুক হোসেন এর ফান্ড রাইজিং অনুষ্ঠান গত চার অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আটলান্টিক সিটির ইউনাইট হেয়ার লোকাল ৫৪ ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। নিউজারসি অঙ্গরাজ্যের এসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও ,এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক কাউনটি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটির এক নম্বর ওয়ার্ড এর কাউনসিলর এরন রেনডলফ ,আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মাইক সোলায়মান, আটলান্টিক কাউনটি ডেমোক্র্যাটিক পার্টির প্রাক্তন ভাইস চেয়ারম্যান মেরি সোলায়মান, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গোয়েন লুইজ, ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর সভাপতি ম্যাক ডেভিড, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর নিউজারসি চ্যাপ্টার এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গির কবির, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর নিউজারসি চ্যাপ্টার এর মহিলা কমিটির সভানেএী রওশনউদদীন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী সহ আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পদভারে মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ । ফান্ড রাইজিং অনুষ্ঠানে উপস্থিত সকলেই আসন্ন নির্বাচনে ফারুক হোসেন এর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ প্রায় আঠারো বছর যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।বাংলাদেশে থাকাকালীন তিনি ছাএ রাজনীতির সাথে ওতপ্রোতভবে জড়িত ছিলেন।তিনি রামগঞ্জ সরকারী কলেজে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।রাজনীতি তাঁর ধমনীতে প্রবাহিত হওয়ায় সুদূর মার্কিন মুলুকে এসেও মূলধারার রাজনীতিতে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। মূলধারার রাজনীতিতে তাঁর সদর্প পদচারনার জন্য ইতোমধ্যে তিনি ‘রাইজিং ডেমোক্র্যাটিক স্টার ‘ পুরষ্কারে ভূষিত হয়েছেন।কমিউনিটিতে জনাব ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসাবে সমধিক পরিচিত।তিনি শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর একজন দক্ষ সংগঠক হিসাবে বিগত সতেরো বছর যাবত শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে বেশ সুখ্যাতি অর্জন করেছেন।এছাড়া তিনি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি হিসাবে দক্ষিন এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সদা সর্বদা সচেষ্ট আছেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে জনাব ফারুক হোসেন জানান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নেতৃত্বে নতুন রক্ত সঞ্চালণের লক্ষ্যে তাঁর এই নির্বাচনে অংশগ্রহন।এছাড়া আটলান্টিক সিটিতে বসবাসরত শিশুদের শিক্ষার মান বৃদ্ধি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর যাবতীয় খরচাদির স্বচ্ছতা নিশ্চিত করে আটলান্টিক সিটির অধিবাসীদের ট্যাক্স এর বোঝা লাঘব করা, স্কুলে হালাল খাবার সরবরাহ করা, প্রধান ধর্মীয় উৎসবগুলোতে স্কুল ছুটির ব্যবস্থা করা সহ অন্যান্য ন্যায়সঙ্গত দাবী আদায়ের লক্ষ্যে তাঁর এই নির্বাচনে অংশগ্রহন। তাঁর এসব লক্ষ্য পূরনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির লোকজনের কাছে তিনি উদাত্ত আহবান জানিয়েছেন।পরোপকারী,সদালাপী,মিতভাষী জনাব ফারুক হোসেন এর আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে প্রার্থী হওয়ার সংবাদ ইতোমধ্যে কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। সকল প্রকার ভেদাভেদ ভূলে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির লোকজন আসন্ন আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে জনাব ফারুক হোসেনকে নির্বাচিত করবেন – এটাই বাংলাদেশ কমিউনিটির সুধীমহলের প্রত্যাশা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV