Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ঢাকায় দায়িত্ব পালনকারী আলোচিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা জানতে চাইলেন বাংলাদেশ কেমন আছে?

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: October 5, 2018 | 3:55 PM

মিজানুর রহমান, ওয়াশিংটন থেকে : বাংলাদেশ কেমন আছে, জানতে চাইলেন ঢাকায় দায়িত্ব পালনকারী বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বললেন, আমি এখনো বাংলাদেশের সঙ্গেই আছি। অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। জানার চেষ্টা করি আমার প্রিয় বাংলাদেশ 
কেমন আছে?  দেশ বিদেশে ঘটা করে পালিত হওয়া চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মার্কিন দূত ড্যান মজিনা অংশ নেন। সেখানে বাংলাদেশে বহুল আলোচিত নিশা দেশাই বিসওয়ালসহ স্টেট ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান কূটনৈতিকরা অংশ নেন।
মেলায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিস্তারিত তুলে ধরেন। ওয়াশিংটনে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের জ্যেষ্ঠ কূটনৈতিক, বিশ্ব ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইএফএফ প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত এই উন্নয়ন মেলায় বাংলাদেশ দূত দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশে উন্নীত হবে। এইচএসবিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এমন প্রাক্কলন দিয়েছে বলেও রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি ২০১৭ সালের সঙ্গে চলতি বছরের তুলনা করে বলেন, বিগত বছরে বাংলাদেশে মাথাপিছু গড় আয় ছিল ১৭৫১ মার্কিন ডলার যা বর্তমানে ৭.৮৬ বেড়েছে। রপ্তানি বর্তমানে ৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার। 
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ থেকে শুরু করে পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসহ বাস্তবায়িত হওয়া এবং বাস্তবায়নাধীন বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের বিস্তারিত ভিডিও ভার্সন দেখানো হয় উপস্থিত সুধী জনদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ