আইডি হ্যাক হলে ফেসবুক ব্যবহারকারীরা ক্ষতিপূরণ পাবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিরাপত্তা ভঙ্গ হওয়ার অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করতে পারেন হ্যাকের শিকার হওয়া ফেসবুক ব্যবহারকারী। তবে, সেই ক্ষতিপূরণের পরিমাণ ১১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন অনলাইন আইন বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্য ভিত্তিক একটি ‘ল’ ফার্মের আইনজীবী গ্যারেথ পোপ বলেন, ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীরা চাইলে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ আইনের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জরিমানা আদায় করার একটা সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
চলতি বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর এর ডেটা প্রটেকশন রেগুলেশন এর গোপনীয়তা আইন চালু করা হয়। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই আইনটি করা হয়। আইন অনুসারে যে কেউ তথ্য নিরাপত্তার কারণে ‘নাগরিক অভিযোগ’ দায়ের করতে পারেন।
কিন্তু যদি কেউ তার ডিভাইসে আইডি খুলে রেখে যান, আর সেটা যদি হ্যাকারদের হাতে পড়ে তারপর কেউ ডেটা নিরাপত্তার অভিযোগ করলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
প্রসঙ্গত, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় ৫ কোটি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার। ফেসবুক নিজেই এ তথ্য স্বীকার করে এটাকে নিরাপত্তা বিপর্যয় হিসেবে দেখছেন তারা। আর এর পরেই আলোচনায় এসেছে এ আইন। -বিডি২৪লাইভ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes