Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

চিকিৎসা খরচ মেটাতে নোবেল পদক বেঁচলেন পদার্থবিজ্ঞানী লিও লিডারম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 8, 2018 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন লিও লিডারম্যান। তবে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ২০১৫ সালে নিজের চিকিৎসার খরচ মেটাতে ওই নোবেল পদক নিলামের মাধ্যমে বিক্রি করেন। পদক বিক্রি বাবদ তিনি ৭ লাখ ৬৫ হাজার ডলার পান।
বুধবার তিনি ৯৬ বছর বয়সে মারা গেছেন। সাব-অ্যাটমিক পার্টিকলস নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন তিনি। এ খবর দিয়েছে দ্য ইনসাইডার।
১৯৮৮ সালে মুওন নিউট্রিনো নামে সাবঅ্যাটমিক পার্টিকল আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তিনি সহ ৩ বিজ্ঞানী বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এই পদক লাভ করেন। বিশেষ করে হিগস বোসন পার্টিকল আবিষ্কারের জন্য খ্যাতি আছে এই অধ্যাপকের। তিনিই একে ‘গড পার্টিকল’ হিসেবে আখ্যা দেন, যা পরবর্তীতে বেশ জনপ্রিয় হয়। 
এপির খবরে বলা হয়, নোবেল পদকের সঙ্গে যেই অর্থ পুরষ্কার পেয়েছিলেন লিডারম্যান তা তিনি আইডাহোতে একটি লগ কেবিন কিনতে ব্যয় করেন। তার স্ত্রী এলেন কার জানান, ২০১১ সালে লিডারম্যানের স্মৃতিশক্তি লোপ পেতে থাকলে তারা ওই কেবিনে আনুষ্ঠানিকভাবে পাড়ি জমান।
ডিমেনশিয়া রোগে আক্রান্ত থাকা অবস্থায় চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন ছিল তার। নিউ ইয়র্ক টাইমস জানায়, এরপরই তিনি একটি অনলাইন নিলাম কোম্পানির মাধ্যমে নিজের নোবেল পুরষ্কার বিক্রি করেন।
৯৬ বছর বয়সে তিনি আইডাহোতে একটি নার্সিং হোমে মারা যান তিনি। আমেরিকায় নাগরিকদের জন্য মেডিকেয়ার নামে স্বাস্থ্যবীমা চালু রয়েছে। পয়ষোট্টির্ধ্ব বহু নাগরিকই এই বীমার আওতায় আছেন। তবে নার্সিং হোমে দীর্ঘদিন অবস্থানের খরচ এই বীমার আওতায় মেটানো যায় না। একটি নার্সিং হোমে প্রতি মাসে থাকার গড় খরচ প্রায় ৭৬৯৮ ডলার। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV