যুক্তরাষ্ট্রে শুহাদায়ে কারবালা কনফারেন্সে বক্তারাঃ কারবালার আত্মাদান হলো জালিমের সামনে আল্লাহর বাণী প্রচারে সর্বোত্তম দৃষ্টান্ত
https://www.facebook.com/USANewsNY/videos/307099363414633/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্কে : আনজুমানে আলইসলাহ ইউএসএ কর্তৃক শুহাদায়ে কারবালা কনফারেন্স বক্তারা বলেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠায় কারবালার প্রান্তরে রাসুল সা. এর পরিবারের সদস্যগণ প্রাণ উৎসর্গের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ইতিহাসে বিরল। উপন্যাস বা ঐতিহাসিকগণের অনুমান নির্ভর বিবৃতি কারবালার ইতিহাস নয়। ইয়াজিদের সাথে ইমাম হোসেন রা. এর জিহাদ সিংহাসনের দ্বন্দ্ব ছিল না। যারা কারবালার জিহাদকে ইমাম হোসেনের গদি রক্ষার লড়াই বলেন, নিঃসন্দেহে তারা ইয়াজিদের দোসর। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা ও জালিমের সামনে সত্যের বাণী প্রচার ছিল এর মূল লক্ষ্য। হক্ক ও বাতিলের পার্থক্য করে দিয়েছে কারবালা। কাজেই কারবালার আত্মদানের শিক্ষা গ্রহণ করে মুসলিম উম্মাহকে আল্লাহর পথে জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে।


গতকাল বাদ মাগরিব নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে যুক্তরাষ্ট্র আনজুমানে আল ইসলাহ’র সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার পরিচালনায় ও ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সাজিদুল হক’র সভাপতিত্বে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএ উলামা সোসাইটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মইনুল ইসলাম, ড. মাওলানা ফখরুদ্দীন, হাফিজ আব্দুল কুদ্দুস, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ রাজু প্রমূখ। বিজ্ঞপ্তি
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan