মার্কিন বাণিজ্যিক ব্যাংকগুলো ডেমোক্রেটদের২৫ লাখ ডলার নির্বাচনী চাঁদা দিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন বাণিজ্যিক ব্যাংকগুলো ডেমোক্রেটদের ২৫ লাখ ডলার নির্বাচনী চাঁদা দিল। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেসনাল নির্বাচনে বাণিজ্যিক ব্যাংকগুলো ডেমোক্রেটদের কাছে আশা করছেন তারা অর্থনীতিতে এমন এক উচ্চাভিলাষী কৌশল নেবে যাতে মন্দা ঠেকানো যায়। সেন্টার ফর রেসপনসিভ পলিসি এক তথ্য দিয়ে বলেছে আগামী মধ্যবর্তী নির্বাচনে বাণিজ্যিক ব্যাংকগুলো সিনেট ডেমোক্রেটদের ২৫ লাখ ডলার দিয়েছে। এছাড়া আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্রেটদের পক্ষে যাতে উদার আর্থিক বিধি প্রণয়নে ভূমিকা রাখ সম্ভব হয় তাও চাচ্ছে মার্কিন বাণিজ্যিক ব্যাংকগুলো।
এবার যে ২৫ লাখ ডলার দিয়েছে মার্কিন বাণিজ্যিক ব্যাংকগুলো তার সিংহভাগ পেয়েছেন ২০ জন সিনেট প্রার্থী। এদের মধ্যে ১৫ জন ডেমোক্রেট প্রার্থী। সিনেটর হেইদি হেইটকাম্প, জন টেস্টার ও জো ডননেল্লি যারা কম্যুনিটি ব্যাংকের জন্যে উদার আইন প্রণয়নে বেশ ভূমিকা রেখেছিলেন যা ডোড ফ্রাঙ্ক ল’ হিসেবে পরিচিত তারা এবার সবচেয়ে বেশি চাঁদা পেয়েছেন। তবে তারা এ প্রসঙ্গে কিছু বলতে চাননি। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, ডেমোক্রেটরাই হাউজ অব রিপ্রেজেনটেটিভকে নিয়ন্ত্রণের সুযোগ পেতে যাচ্ছেন। এছাড়া ১২ জন সিনেট ডেমোক্রেট রয়েছেন যারা এর আগে ব্যাংক বিধি সহজ করার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে মার্কিন বাণিজ্যিক ব্যাংকগুলো রিপাবলিকানদের চেয়ে এবার ডেমোক্রেটদের বেশি চাঁদা দিয়েছে। এবার ডেমোক্রেটদের ২৫ লাখ ডলার দেয়া হলেও রিপাবলিকানদের ভাগ্যে জুটেছে ১৮ লাখ ডলার। ২০১৬ সালে ডেমোক্রেটদের ব্যাংকগুলো ১৬ লাখ ডলার চাঁদা পেলেও রিপাবলিকানরা পেয়েছিলেন ৫২ লাখ ডলার। আমেরিকান ব্যাংকারস এ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রব নিকোলস বলেছেন, ডেমোক্রেট প্রার্থীদের তারা ৮৩ হাজার ডলার চাঁদা দিয়েছেন। তার সোজা কথা হচ্ছে যারা আমাদের ব্যাংকিং নীতি উদার করতে সাহায্য করবে আমরা তাদের সহায়তা দেব।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








