নিউইয়র্কে বারী হোম কেয়ার ব্রঙ্কস শাখার বর্ণাঢ্য উদ্বোধন
https://www.facebook.com/USANewsNY/videos/244853166179416/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ৯ অক্টোবর মঙ্গলবার। এদিন ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ২১১৩ স্টারলিং-বাংলাবাজার এভিনিউর স্যুইট ২০১ এ বারী হোম কেয়ার ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গলবার সন্ধ্যে ৭ টায় স্থানীয় আল আকসা পার্টি হলে প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’র জেনারেল সেক্রেটারী একেএম এ রশিদ, ট্রেজারার সাইফুল ইসলাম, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, রংপুর জেলা সমিতির সহ সভাপতি ফরিদ আহমেদ লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. প্রিন্স রহমান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, পাবনা জেলা সমিতির সেক্রেটারী আবু কামাল পাশা, বারী হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জোবেদা হোসেন রোজী প্রমুখ।


মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
বর্ণিল এ আয়োজনে বারী হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) প্রতিষ্ঠানটি লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে বিপুল অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে বারী হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। তিনি বলেন, বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদান সহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে।


আসেফ বারী (টুটুল) তার বক্তব্যে বারী হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলায়ও তাদের পাশে পাওয়ার প্রত্যাশা করেন। তিনি বলেন, বারী হোম কেয়ারের সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, লং আইল্যান্ডের পর ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন করা হয়েছে ব্রঙ্কস শাখা। তিনি নিউইয়র্কের যেখানেই বাঙালী, সেখানেই বারী হোম কেয়ার’র সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাঙালী মালিকানায় বারী হোম কেয়ারই একমাত্র হোম কেয়ার প্রতিষ্ঠান যারা নিউইয়র্কের পাঁচ বোরো এবং লং আইল্যান্ডে হোম কেয়ার সেবা প্রদানে সক্ষম।
আসেফ বারী (টুটুল) আরো বলেন, বারী হোম কেয়ার ব্রঙ্কস শাখা স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। ব্রঙ্কস শাখার উন্নয়নে কমিউনিটির সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ কৃজ্ঞতা জানান তিনি।


বক্তারা এই এলাকায় বারী হোম কেয়ার’র অফিস প্রতিষ্ঠার জন্য এর কর্ণধার আসেফ বারী (টুটুল) কে বিশেষ ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, বাঙালী পরিচালনায় ব্রঙ্কসে এধরনের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই পাবেন গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা।
বারী হোম কেয়ার’র ব্রঙ্কস শাখায় সেবার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাখা ম্যানেজার জোবেদা হোসেন রোজী। ফোন: ৭১৮-৩১৯-১০০০ এবং ৩৪৭-২৮০-৬৫৮৬।
https://www.facebook.com/USANewsNY/videos/306128140178146/
https://www.facebook.com/USANewsNY/videos/543887886069542/
https://www.facebook.com/USANewsNY/videos/267968260519403/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!