নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক নূরুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর ২০১৯-২০২০ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল হক । গত ১৪ অক্টোবর জ্যামাইকার চাংপাই চাইনিজ রেষ্টুরেন্টে নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সাইফুল ইসলাম ভুঁইয়া ও মোঃ জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ। নির্বাচন পরিচলানার লক্ষে কার্যকরী কমিটি তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথারীতি নির্বাচনী তফসিল ঘোষণা করে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যগণ মনোয়নপত্র ক্রয় ও জমাপ্রদান করেন এবং সমিতির একতা ও সৌহার্দের ঐতিহ্য অনুসারে শেষ পর্যন্ত একটি অভিন্ন প্যানেল চুড়ান্তভাবে প্রার্থিতা বহাল রাখে।
ফলশ্রুতিতে প্রত্যক্ষ ভোটদান ব্যতীত সর্বসম্মতভাবে ২০১৯-২০২০ মেয়াদের জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। হৃদ্যতা, একতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যথাযথ প্রক্রিয়ায় এমন একটি কার্যকরী কমিটি উপহার দেয়ায় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের প্রাক্তন ও নব-নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যগণ নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন কার্যকরী কমিটি নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের মাধ্যমে কম্যুনিটির সেবা ও সংহতিপূর্ণ কার্যক্রম আরও বেগমান করার প্রত্যয় ঘোষণা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল