আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে শারদীয় দুর্গোৎসব শুরু
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- শারদোৎসবের বার্তা পেয়ে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গোৎসবের হরেক আয়োজনে। . আটলান্টিক সিটিতে গত ১৫ অক্টোবর,সোমবার (স্থানীয় সময়) বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, শারদীয় দুর্গোৎসব। আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে দশভুজা দেবী দুর্গার ষষ্ঠীবিহিত পূজা, কল্পারম্ভ , আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, শ্রী শ্রী গীতা সংঘের দুর্গোৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়। দুর্গতিনাশিনী দুর্গা এসেছেন বিশ্ব শান্তির জন্য তথা সবার মঙ্গলের তরে।

কিন্তু অসুরবিনাশিনী জগজ্জননী দেবী দুর্গা বাঙালী গৃহে আসেন অন্যভাবে। কৈলাশ ছেড়ে প্রতিবছর তিনি কন্যারূপে আসেন বাবার বাড়িতে। দেবী দুর্গার সঙ্গে প্রতি শরতে মর্ত্যে আসেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। এই চালচিত্রে দেবাদিদেব মহাদেবও (শিব) বাদ যান না। লক্ষ্মী সমৃদ্ধি ও সরস্বতী জ্ঞানের প্রতীক। কার্তিক দেব সেনাপতি, শত্রু বিনাশকারী। আর গণেশ হচ্ছেন সর্বসিদ্ধিদাতা অর্থাৎ মানুষের কামনা পূরণকারী। বাঙালী হিন্দুরা যে কোন শুভ কাজে ইষ্টনাম হিসেবে দেবী দুর্গাকে স্মরণ করে থাকেন। হিন্দুশাস্ত্রীয় পণ্ডিত এবং সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছেন ঘোটকে (ঘোড়া) চড়ে । অর্থাৎ ফসল ও শস্যহানি। দেবী স্বর্গালোকে বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে। যার ফল মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাবে । দুর্গোৎসব এর প্রথম দিন থেকেই গীতা সংঘের প্রার্থনা হলে প্রবাসী হিন্দুদের বেশ সরব উপস্থিতি ছিল। দুর্গোৎসব এর আগামী তিন দিনের ব্যাপক আয়োজনে প্রবাসী সনাতনী হিন্দুদের অংশগ্রহন যে আরো বাড়বে তা বলাইবাহুল্য। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মনপ্রাণ – এই ছিল শারদোৎসবে অংশগ্রহনকারী সবার অন্তরের কামনা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!