Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে দুই দশকে গত আগস্টে রেকর্ড ৭.১৪ মিলিয়ন কর্মসংস্থান চাহিদা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: October 17, 2018 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত আগস্ট মাসে চাকরি চেয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপন শূণ্য দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৭.১৪ মিলিয়ননে। যা গত দুই দশকে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। একই সময়ে নিয়োগ দেয়া হয়েছে ৫৮ লাখ মানুষকে। তারপরও যুক্তরাষ্ট্রে ৬.২ মিলিয়ন মানুষ বেকার রয়েছে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। গত ২০০০ সালের ডিসেম্বরের পর কর্মসংস্থানে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। একে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, এত বিপুল সংখ্যক কর্মসংস্থানের বিষয়টি অবিশ্বাস্য ও বিস্ময়ের ব্যাপারে। সব উদ্যোগ কাজ করছে! শেয়ার বাজারও বেশ চাঙ্গা ও লাভও বেশ শক্তিশালী মনে হচ্ছে।

এদিকে চাকরির বাজার চাঙ্গা হওয়ায় গত ৫ দশকের মধ্যে বেকারত্বের হার সর্বনি¤েœ ৩.৭ ভাগে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের বাজার চাঙ্গা হওয়ায় বেতন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কোম্পানিতে। এর ফলে গত সেপ্টেম্বরে ঘন্টায় আয় বৃদ্ধি হার বেড়েছে ২.৮ ভাগ। ২০০৯ সালে একটি কাজের জন্যে ৬ জন প্রার্থী ছিল তা এখন হ্রাস পেয়েছে একজনেরও নিচে। তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় তা সামান্যই। গত জুলাই মাসে কর্মসংস্থানের হার ৩.৮ ভাগ থেকে তা আগস্টে বেড়েছে ৩.৯ ভাগে। গত মে মাসে কর্মসংস্থানের হার ১১ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। পেশাগত, ব্যবসা খাত ছাড়াও প্রৌকশল, হিসাব বিজ্ঞান ও আর্কিটেকচারে কর্মসংস্থান হয়েছে বেশি। এক বছরের আগের তুলনায় এসব খাতে কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে ২৭ ভাগ। নির্মাণ খাতেও ব্যাপক খড়া রয়েছে কর্মজীবীর। এ খাতে ১ লাখ ৯৮ হাজার পদে নিয়োগের জন্যে বিজ্ঞাপন দেয়া হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৯ ভাগ বেশি। এছাড়া ফিন্যান্স, ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যখাতে চাহিদা রয়েছে কাজের। তবে গত আগস্টে উৎপাদন, খুচরা বিক্রি, হোটেল ও রেস্টুরেন্ট খাতে নিয়োগ চাহিদা কমেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV