নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ১৪ এর ডেমোক্রেটিক প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিওর সাথে লেবার লীডার মাফ মিসবাহর বৈঠক : ৬ নভেম্বর ওকাসিও সহ অ্যাসাল এনড্রোসড প্রার্থীদের বিজয়ী করার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ১৪ থেকে ডেমোক্রেটিক প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ নিউইয়র্কের ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ এর ট্রেজারার, লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট এবং অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীনের সাথে তার ম্যানহাটানের ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ অফিসে সম্প্রতি সাক্ষাত করেছেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে এ সাক্ষাতে “সিঙ্গেল পেয়ার হেল্থ কেয়ার” সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে আলেকজান্দ্রিয়া ওকাসিও তার কংগ্রেসের প্রচারাভিযানে এ বিষয়টি অন্তর্ভূক্তিসহ কংগ্রেসে ভবিষ্যতে এই ধরণের স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রতিষ্ঠা করতে চান বলে জানান। মাফ মিসবাহ উদ্দীন “সিঙ্গেল পেয়ার হেল্থ কেয়ার” এর ব্যাখ্যা করে বলেন, তিনি অন্যান্য লেবার লীডারদের সাথে নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত প্রিমিয়াম সম্পর্কিত বিষয়টির বিরোধিতা করেন। কেননা বেশিরভাগ ক্ষেত্রে কর্মচারীরা কেবল কো-পেমেন্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুবিধা পান।
যদি “সিঙ্গেল পেয়ার হেল্থ কেয়ার” পাস হয় তাহলে এটি ডিসি ৩৭ এর মেম্বারদের মতো হেলথ ইনসিওরেন্স প্রিমিয়াম প্রদান না করে কেবল কো-পেমেন্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুবিধা পাবে। আলেকজান্দ্রিয়া তার ভবিষ্যতের রেফারেন্স হিসেবে আলোচনার এ বিষয়টি নোট করেন।
তৃনমূল থেকে শুরু করে কমিউনিটি এবং লেবার ইউনিয়নগুলোর সাথে কাজ করার মাধ্যমে উন্নততর আমেরিকা বিনির্মানে তার প্রত্যাশ্যা কথা বলেন।


তিনি দক্ষিণ এশিয়ান কমিউনিটির উন্নয়নে অ্যাসাল-এর নিউইয়র্ক সহ দেশব্যাপি কার্যক্রমের প্রশংসা করে বিভিন্ন নির্বাচনে অ্যাসাল গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতে তার কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ব্রঙ্কস এবং কুইন্সে অ্যাসালের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ অ্যাসালের সম্মানীয় সদস্য পদ লাভ করেন এবং আগামী ১ ডিসেম্বর শনিবার অ্যাসালের ১১ তম বার্ষিক সম্মেলনে যোগদানের ঘোষণা দেন।
মূলধারার লেবার লীডার মাফ মিসবাহ উদ্দীন বলেন, আমরা বিশ্বাস করি আলেকজান্দ্রিয়া ওকাসিওর নেতৃত্বের একদিন মার্কিন কংগেসে অ্যাসাল ককাস প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি ওকাসিওর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের কমিউনিটি নতুন, ক্রমবর্ধমান এবং সক্রিয়; আমাদের অনেক সমস্যা আছে। কমিউনিটির সাহায্যার্থে আপনার এজেন্ডায় আমাদের সমস্যাগুলো অন্তর্ভূক্ত করুণ, আমরা কমিউনিটি তথা দেশের উন্নয়নে একযোগে কাজ করে যাব। ”
মাফ মিসবাহ উদ্দীন অ্যাসাল সদস্য, বন্ধু, পরিবার এবং সমর্থকদের আগামী ৬ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ সহ অ্যাসাল-এর সকল এনড্রোসড প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে আমাদের জীবন মান এবং কমিউনিটির আশাতীত উন্নতির বিষয়টি নিহিত রয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!