Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের দিকে পুন যাত্রা শুরু মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: October 22, 2018 | 7:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের অভিমুখে পুনরায় যাত্রা শুরু করেছে। রোববার মেক্সিকোর সীমান্তবর্তী শহর সিউদাদ হিডালগো থেকে উত্তরে তাপাচুলার উদ্দেশ্য এ যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এসময় তাপাচুলা ও সিউদাদ হিগালডো মহাসড়কে ১০টি বাস অপেক্ষমান ছিল বলেও জানায় সিএনএন।

বার্তা সংস্তা এপি’র দেয়া তথ্যানুযায়ী, গত শনিবার গুয়েতেমালা সীমান্তে মেক্সিকো নিরাপত্তা বাহিনীর সাথে শরণার্থীদের সংঘর্ষ হয়। এদিকে সংঘর্ষের পরও দুই হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী তাদের যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে ২০ বছর বয়সী হন্ডুরাসের এক নাগরিক বলেন, মেক্সিকো পাড়ি দেয়ার উদ্দেশ্যে তিনি শনিবার শুচিয়েত নদী পার হন।

এর আগে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ আমেরিকার দেশগুলোর দারিদ্রতা ও সহিংসতাপূর্ণ অবস্থার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। এসময় তিনি মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মেক্সিকো সীমান্ত দিয়ে যদি এ অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের প্রবেশ করে, তবে তাদের অর্থ সাহায্য বন্ধ করে দেবেন ট্রাম্প।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসা অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়েতেমালার নাগরিক। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ