লিজ টেলরের ১০০ কোটি ডলারের সম্পদ
ইউএসএনিউজ ডেস্ক: ক্লিওপেট্রা খ্যাত হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলর প্রায় ১০০ কোটি ডলারের সম্পদ রেখে গেছেন বলে জোর গুজব রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।পশ্চিমা একটি পত্রিকার মতে, নিজ চেষ্টায় কোটিপতি হওয়া বিশ্বের ১৪ নারীর মধ্যে স্থান করে নিয়েছেন টেইলর। ২০০২ সালে প্রায় ২৭ কোটি ডলারের অলঙ্কার ছিল তার। লস অ্যাঞ্জেলেসে রয়েছে ১৫ কোটি ডলারের বাসভবন। টেইলরই প্রথম হলিউডে ১০ লাখ ডলার পারিশ্রমিক পান। সব মিলিয়েই তার সম্পদের পরিমাণ একশ’ কোটি ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে। দি ইনডিপেনডেন্ট-এর অনলাইন ভার্সন থেকে গত বুধবার এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ১৪ জন ধনী মহিলার তালিকায় ঠাঁই পেলেন।কিংবদন্তি এলিজাবেথ শুধু যে চলচ্চিত্রে অভিনয় সূত্রেই এমালিক হয়েছেন, তা নয়। তিনি বিশ্বের প্রথম কোনো তারকা, যিনি নামীদামি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সম্পদের তালিকায় তাঁর অলংকারের বিশাল ভান্ডারও রয়েছে। এসব অলংকারের মূল্যই রয়েছে ২৭ কোটি মার্কিন ডলার। এই অভিনেত্রী মূল্যবান রত্নখচিত দৃষ্টিনন্দন অলংকারের জন্যও আলোচিত ছিলেন। তিনিই হলিউডের প্রথম কোনো নায়িকা, যাঁকে অভিনয়ের জন্য ১০ লাখ ডলারের চেক দেওয়া হয়। তাঁকে ক্লিওপেট্রা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওই সময় ৪০ লাখ মার্কিন ডলার দেওয়া হয়।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল