Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসাল জেনারেলের বাগানে খাসোগির মৃতদেহের অংশবিশেষ

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 23, 2018 | 1:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবশেষে সাংবাদিক জামাল খাসোগির মৃতদেহের অংশবিশেষের সন্ধান মিলেছে বলে খবর দিয়েছে স্কাই নিউজ। বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে যেখানে সৌদি আরবের কনসুলেট সেখান থেকে ৫০০ মিটার দূরে কনসাল জেনারেলের বাসভবন। ওই বাসভবনের একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে খাসোগির মৃতদেহের অংশবিশেষ। তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে। বিকৃত করা হয়েছে মুখ। দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ। ইস্তাম্বুল থেকে এর বিশেষ প্রতিনিধি অ্যালেক্স ক্রফোর্ড দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র বলেছেন, কনসুল জেনারেলের বাসভবনের ভিতরে অবস্থিত বাগান থেকে খাসোগির মৃতদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।এর আগে সৌদি আরব দাবি করেছিল যে, খাসোগির মৃতদেহ একটি কার্পেটে মোড়ানো হয়েছিল। তারপর তা স্থানীয় এক ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল প্রমাণ মুছে দিতে। 
ওদিকে খাসোগির ছেলে সালাহ খাসোগি বসবাস করেন সৌদি আরবে। যখন রিয়াদে বাদশা সালমান ও তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার ছবি প্রকাশ পেয়েছে, সে সময়ে এ খবর প্রকাশ করলো স্কাই নিউজ। বাদশা সালমান ও যুবরাজ আরেকজন পারিবারিক সদস্যের সঙ্গে সাক্ষাত করেছেন। ধারণা করা হয়, তিনিও খাসোগির আরেকজন ছেলে। তার নাম সাহেল। স্কাই নিউজ লিখেছে, এ পরিবারটির বিরুদ্ধে সফরে মারাত্মক বিধিনিষেধ রয়েছে বলে মনে করা হয়। তবে খাসোগির মৃতদেহ পাওয়ার যে কথা স্কাই নিউজ প্রকাশ করেছে তাতে তুরস্ক সরকারের কোনো মন্তব্য নেই। সৌদি আরবেরও কোনো বক্তব্য নেই তাতে। 

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV