নিউইয়র্কে জেবিবিএ’র অভিষেক বৃহস্পতিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশী খাদ্য ও পণ্যের বাজার আরো জোরদারকল্পে সংঘবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে প্রতিষ্ঠিত ‘জেবিবিএ’ (জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন) এর নয়া কমিটির অভিষেক-উৎসব হবে ২৫ অক্টোবর বৃহস্পতিবার। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে ঢাকা ক্লাবের এ অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করতে ২২ অক্টোবর রোববার এক প্রস্তুতি সভা হয়। এ সময় জেবিবিএর পরিচালনা পর্ষদ, উপদেষ্টা পরিষদ এবং নবগঠিত কার্যকরী কমিটির সকলেই অংশ নেন এবং প্রবাসী তথা ক্রেতা সাধারণের সাথে ব্যবসায়ীদের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার এবং সম্প্রীতির বন্ধন সুসংহত করার সংকল্প ব্যক্ত করেন।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী জেবিবিএর প্রধান নির্বাচন কমিশনার মহসিন ননীর নেতৃত্বে নতুন কমিটি অভিষিক্ত হবার পরই অতিথিবৃন্দকে নিয়ে আলোচনা সভা হবে। সবশেষে দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পিদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সভায় সভাপতিত্ব করেন জেবিবিএর পরিচালক ও নির্বাচিত সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং পরিচালনা করেন জেবিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপদেষ্টা কাজী মন্টু, পরিচালক হারুন ভ’ইয়া, ফাহাদ সোলায়মান, ড. রফিক আহমেদ, উপদেষ্টা এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনসুর এ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন এবং মোহাম্মদ এ নমী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম এবং বিপ্লব সাহা, কোষাধ্যক্ষ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া, দফতর সম্পাদক মোহাম্মদ হোসেন বাদশা, নির্বাহী সদস্য কামরুজ্জামান বাচ্চু, সুবল দেবনাথ, শাহজাদা ইলিয়াস, নাজিরুল ইসলাম নাজু, শাহ চিশতী, সনাতন শিল, মাসুদ রানা তপন। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!