সৌদি সাংবাদিক খাসোগি হত্যার অডিও শুনেছেন তুরস্কে সফররত সিআইএ প্রধান গিনা হ্যাসপেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তুরস্কে সফররত সিআইএ প্রধান গিনা হ্যাসপেল সৌদি সাংবাদিক খাসোগি হত্যার অডিও রেকর্ড শুনেছেন। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল-জাজিরা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তুরস্ক সফরে গিয়ে গিনা হাসপেল তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বৈঠক করেছেন। সেখানে তুর্কী কর্তৃপক্ষের কাছে থাকা খাসোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন তিনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পত্রিকাটি। তুরস্কের স্থানীয় গণমাধ্যমেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আসলেই যদি গিনা হ্যাসপেল অডিও রেকর্ড শুনে থাকেন, তাহলে তুরস্ক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে খাশোগি হত্যার প্রমাণাদি ব্যবহারের অনুমোদন দিয়ে দিয়েছে। এতে করে খাসোগি হত্যার দায়ে সৌদি শীর্ষনেতাকে অভিযুক্ত করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরো বাড়লো।
সিআইএ এর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল জানিয়েছেন, গিনা হ্যাসপেলের অডিও রেকর্ড শোনানোর মধ্যমে খাসোগি হত্যার তদন্ত ওয়াশিংটনের দিকে ঠেলে দেয়া হয়েছে। এখন মিডিয়ার পক্ষ থেকে চাপ বাড়তে থাকবে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে গিনাকে আমন্ত্রণ জানানো হবে । তিনি অডিও রেকর্ডে কি শুনেছেন তা জানতে চাওয়া হবে।
প্রসঙ্গত, গত ২রা অক্টোবর সৌদি সাংবাদিক এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক জামাল খাসোগি তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তুরস্ক কর্তৃপক্ষ দাবি করে আসছিল কনস্যুলেটের ভেতরই খাসোগিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১৮ দিন পর সৌদি কর্তৃপক্ষ কনস্যুলেটের মধ্যে খাসোগিকে হত্যার বিষয়টি স্বীকার করে নেয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!