প্রেসিডেন্ট ট্রাম্পের মোবাইলে মাঝেমধ্যেই আড়িপাতে চীন!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোবাইল ফোনে প্রায়শঃই চীন আড়িপাতে বলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বুধবার কয়েকজন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যখন তার ব্যক্তিগত মোবাইলে বন্ধুদের সঙ্গে গল্প করেন সেসব শুনে নিয়ে মার্কিন নীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মূলত চীন এখনও যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্যযুদ্ধ আর বাড়তে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশটি চীনের ব্যবসায়ীদের ওপর নির্ভর করছে যেন তারা ট্রাম্পের কাছের বন্ধুরা তাকে বোঝাতে কার্যকর ভূমিকা রাখে। এর আগে, গত মার্চে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় দেশটির বেশ কয়েকজন সিনেটরকে চিঠির মাধ্যমে জানিয়েছিলো, তারা ওয়াশিংটন ও এর আশেপাশের এলাকার মোবাইল গ্রাহকদের ফোনালাপে তৃতীয়পক্ষ ঢুকে তাতে নজরদারি চালাচ্ছে বলে জানতে পেরেছে। রয়টার্স
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!