Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগজি হত্যাকাণ্ড বিষয়ে ট্রাম্পকে সিআইএ প্রধানের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: October 26, 2018 | 8:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগজি হত্যাকা- তদন্তে তুরস্ক সফর শেষে দেশে ফিরে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান জিনা হ্যাসপেল। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পকে তদন্ত প্রতিবেদন পেশ করেন তিনি। সেখানে ট্রাম্প ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রবার্ট পালাডিনো জানান, ‘জিনা হ্যাসপেল তার তুরস্ক সফরে খাসোগজি হত্যায় প্রাপ্ত তথ্য-প্রমাণের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেছেন। তবে, যুক্তরাষ্ট্র আরও বেশি তথ্য সৌদি আরবের কাছ থেকে পাওয়ার আশা করছে।’

তিনি বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এর শেষ দেখতে চাই। যত দেরি হবে রহস্য আরও ঘণীভূত হবে।’ অবশ্য এর বেশিকিছু জানাতে অস্বীকৃতি জানান পালাডিনো।

এদিকে, তুরস্ক গণমাধ্যম জানিয়েছে, সৌদি কনস্যুলেট ও এর আশেপাশের এলাকা থেকে সংগৃহীত সকল অডিও-ভিডিও রেকর্ড এবং বিভিন্ন স্থানের স্থিরচিত্রসহ যাবতীয় তথ্য-প্রমাণ সিআইএ প্রধানকে দিয়েছে তুর্কি গোয়েন্দা বিভাগ। এএফপি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ