Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং ১৮ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 26, 2018 | 6:19 PM

https://www.facebook.com/USANewsNY/videos/299131757588971/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৮ নভেম্বর রোববার। এদিন সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ফান্ডরেজিং অনুষ্ঠিত হবে।
ফান্ডরেজিং অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটি মুসল্লীদের নিয়ে যৌথ সভায় মিলিত হয়। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, ফান্ডরেজিং কমিটির সেক্রেটারী আসেফ বারী টুটুল ও অন্যতম সদস্য এডভোকেট কায়্যূম চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ, যুগ্ম সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, সদস্য বারী শিকদার, হারুন ভূইয়া প্রমুখ।

  
সভায় ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করতে যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হয়।
উল্লেখ্য, মসজিদ ভবন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে ইতোপূর্বে ফান্ডরেজিং কমিটি গঠন করা হয়। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. আবদুস সবুরকে এবং সদস্য সচিব করা হয় ইকবাল হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট কায়্যূম চৌধুরী, আসেফ বারী টুটুল, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, হারুন ভূইয়া, সাইদুর রহমান লিংকন, মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, মো. আহসান রাসুল নাসির এবং কার্যকরী কমিটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য।
সভায় মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক : হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

 

https://www.facebook.com/USANewsNY/videos/269923967061625/

https://www.facebook.com/USANewsNY/videos/251433998852107/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV