সৌদি সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগি ‘পরিকল্পিত’ হত্যাকান্ডের শিকার বলে স্বীকারোক্তি দিয়েছেন সৌদি আরবের এক সরকারি কৌসুলি। তার বরাত দিয়ে এ আল-আখবারিয়া নামের দেশটির একটি টেলিভিশন চ্যানেল এ খবর প্রকাশ করেছে। খাসোগি হত্যা তদন্তে গঠিত সৌদি-তুরস্ক টাস্কফোর্স এ তথ্য দিয়েছে বলে ওই খবরে জানানো হয়েছে। খবর বিবিসি অনলাইন।
সংবাদে বলা হয়েছে, সরকারি কৌসুলিদের খাসোগি হত্যার সন্দেহভাজন হিসেবে টাস্কফোর্স জিজ্ঞাসাবাদ করেছে।
তবে এর আগে ২রা অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে খাসোগি নিখোঁজ হলে, এ বিষয়ে সৌদি আরব অবগত নয় বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে খাসোগি দুর্বৃত্তদের অপারেশনের শিকার বলে একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানায়, খাসোগি হত্যার তদন্তে গঠিত গোয়েন্দা বাহিনীর সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহ¯পতিবার প্রথম বৈঠক করবেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে বুধবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স সালমান।কিন্তু তুরস্কের নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রিন্স সালমানের একজন শীর্ষ সহকারী এ হত্যা পরিচালনা করেছেন। এ ঘটনায় দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত এবং ১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। এছাড়াও তুরস্ক সফরকালে সিআইএ প্রধান ফিনা হাসপেল এ হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!