নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শীতের প্রারম্ভে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হিউম্যান সাপোর্ট কর্পোরেশন আয়োজিত ফ্রী ফ্লু ভ্যাকসিন কর্মসূচিতে অভূতপূর্ব সাড়ায় সময়ের পূর্বেই ভ্যাকসিন শেষ হয়ে যায়। মামুন টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনকে টীকা দানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী দ্য বেস্ট হোপ রিয়েলটি ইনকের ব্রোকার ও মাল্টি সার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনীতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রটিক সোসাইটি ইউ এস এ ইনক সভাপতি, সমাজকর্মী


মোঃ সোলায়মান আলী। এসময় বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রটিক সোসাইটি ইউএসএ ইনক সাধারণ সম্পাদক শামীম মিয়া, সহ সভাপতি কফিল উদ্দিন চৌধুরী ও সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি তপন সেন, এবং ডুয়েনরিড ফার্মাসিস্ট ও ম্যানেজার মি: নীক কৌটোভাস, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আলী, ডা: ফয়সাল আহমেদ প্রমুখ। ধারাবাহিক ভাবে প্রতি বছরের ন্যায় এবারও “মানুষ মানুষের জন্য” শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ক্রমবর্ধমান কমিউনিটিতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিকী হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। প্রতি বছর উঃ আমেরিকায় ফ্লু-তে আক্রান্ত হয়ে হাজারের অধিক লোক মারা যায়। হিউম্যান সাপোর্ট কর্পোরেশন প্রায় ছয় বছর পর্যায়ক্রমে কমিউনিটির সেবায় এই কর্মসূচি পালন করে আসছে।

সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী জানান, কমিউনিটির নি:সার্থ সেবার লক্ষ্যে আগ্রহীদের তথা ভলান্টিয়ারদের আমরা খুঁজছি। আসুন, নিজে টীকা নেই ও অন্য কে টিকা নিতে উদ্বুদ্ধ করি। আমাদের সাথে যোগাযোগ করতে ৩৪৭-২৩৬-২৭৩৭ নম্বরে বা ৩৭-২২ ৭৩ স্ট্রিট সুইট ২জি, নিউইয়র্কে জ্যাকসন হাইটসে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি ১০ই নভেম্বর শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জ্যাকসন হাইটসে ৩৭-২২ ৭৩ ষ্ট্রীটে অনুষ্ঠিত হবে। ভ্যাকসিন স্বল্পতার কারণে, যারা আজ ভ্যাকসিন নিতে পারেননি তাদের কে পরবর্তী কর্মসূচতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী। ওয়াল গ্রীনের স্পন্সরশীপে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিটি প্রোগ্রামে নিক নিজে উপস্থিত থেকে টীকাদান কর্মসূচিতে সহায়তা করে আসছেন বিধায় কমিউনিটির পক্ষ থেকে ফার্মাসিস্ট নিক কৌটোভাস কে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








