প্রেমিককে বিয়ে করতে রাজপরিবার ছাড়ছেন জাপানি রাজকন্যা আয়াকো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিজের ব্যবসায়ী প্রেমিক মরিয়াকে সোমবার বিয়ে করতে যাচ্ছেন জাপানি রাজকন্যা আয়াকো। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে জাপানি রাজপরিবার। সাধারণ একজনকে বিয়ে করার কারণে আয়াকোকে ত্যাগ করতে হবে রাজপরিবার।
রাজপরিবারগুলোর মধ্যে ব্রিটিশ রাজপরিবারে সাধারণ কাউকে বিয়ে করা এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু জাপানি রাজপরিবার এখনও ঐতিহ্য মেনে চলতে বদ্ধপরিকর। ঐতিহ্য মানতেই সোমবার পরিবার ত্যাগ করছেন আয়াকো। তবে রাজপরিবারসুত্রে জানা গেছে, তাকে তার সম্মানসূচক পদবীসমূহ ত্যাগ করতে হচ্ছে না। শুক্রবার এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে রাজপরিবারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন স¤্রাট আকিহিতোর এ ভাইঝি। ‘কাশহিকোদোকোরো-কোরিয়েদেন-শিনদেন-নি-এসুরু-নো-গি’ নামের এ অনুষ্ঠানটি রাজপ্রাসাদের ৩টি ‘পবিত্র’ স্থানে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নিজের পূর্বপুরুষদের সম্মাননা জানান রাজকুমারী। এরপর তিনি রাজদরবারে শেষবারের মতো কাঁধে রাজকীয় প্রতীকচিহ্ন লাগিয়ে উপস্থিত হন। সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। ২০১৪ সালে আয়াকোর বড় বোন প্রিন্সেস নোরিকোও একজন অতি সাধারণ জাপানিকে বিয়ে করেন। তিনিও রাজকীয় সম্মান ত্যাগ করেছিলেন। জাপান টাইমস
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








