Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফ্লোরিডার একটি মিডল স্কুলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা দুই ছাত্রীর!

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: October 28, 2018 | 11:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডারএকটি মিডল স্কুলে খুন করে বন্ধুদের রক্ত খেতে চেয়েছিল দুই নাবালিকা ছাত্রী। শেষ মুহূর্তে তাদের রোখা গেছে। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মার্কিনবাসীর মনে।

মধ্য ফ্লোরিডার বারটওয়ের একটি মিডল স্কুলে সম্প্রতি ঘটেছে এমন ঘটনা। সেখানে সহপাঠীদের খুন করার ছক ছিল ১১ ও ১২ বছর বয়সী দুই ছাত্রীর। ছুরি নিয়ে স্কুলের শৌচালয়ে অপেক্ষা করছিল তারা। যাতে কেউ ঢোকা মাত্রই ঝাঁপিয়ে পড়তে পারে তারা। ফালা ফালা করে কেটে ফেলতে পারে তার দেহ।

একজন-দু’জন নয়, এ ভাবে বেশ কয়েকজনকে খুন করতে চেয়েছিল ওই দুই পড়ুয়া। পরে আরামে বসে মরদেহ খুবলে খাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে পরিস্থিতি ততটা ভয়ঙ্কর হওয়ার আগেই রোখা গেছে তাদের। শ্রেণিকক্ষে দু’জনকে দেখতে না পেয়ে তাদের মধ্যে একজনের বাড়িতে ফোন করেন স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। তাতেই খোঁজ মেলে দু’জনের। তাদের পরিকল্পনার কথা সামনে আসে।

বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারটওয়ের পুলিশ প্রধান জো হল। তিনি জানান, ষড়যন্ত্র, খুনের চেষ্টা, স্কুলের চৌহদ্দির মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ঢোকা, সেটি লুকিয়ে রাখা এবং স্কুলের পরিবেশ নষ্ট করার জন্য মেয়ে দু’টির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপরাধ শিকার করেছে তারা।তারা নিজেদের ‘শয়তানের উপাসক’ বলে জানিয়েছে। সকলকে খুন করে আত্মহত্যা করারও নাকি পরিকল্পনা ছিল তাদের।

এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল যাদের, প্রাপ্ত বয়স্ক হিসেবে তাদের বিচার হবে কি না তা নিয়ে জল্পনা চলছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV