দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেকের অব্যাহতি চেয়ে নিউইয়র্কে মানববন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের অব্যাহতি দাবি করে নিউইয়র্কে মানববন্ধন করেছে ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এ মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ। এ কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের, খলিকুর রহমান, আহসান উল্লাহ মামুন, সোয়েব আহমেদ, আনোয়ার হোসেন, খোরশেদ আলম, মনির হোসেন, মো. হাসান, জহিরউদ্দিন, উজ্জ্বল রায়হান ও শফিউদ্দিন আহমেদ।
পারভেজ সাজ্জাদ বলেন, “জিয়া পরিবারের ইমেজ বিনষ্টে একের পর এক দায়েরকৃত মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানকে সাজা দেয়া হচ্ছে। সামনের নির্বাচনে ব্যালট বিপ্লবে এসব রায়ের বিরুদ্ধে বাংলার মানুষ গণরায় দেবে।”
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan