Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ৬ই নভেম্বর : গুরুত্বপূর্ণ এ নির্বাচনে কংগ্রেস-সিনেটে নিয়ন্ত্রণ নিতে চায় ডেমোক্রেটরা

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 31, 2018 | 11:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী ৬ই নভেম্বর যুক্তরাষ্ট্র কংগ্রেস-সিনেটের মধ্যবর্তী নির্বাচন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সবাই তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪ বছর মেয়াদের জন্য। দু’বছর মেয়াদ পূর্ণ হলেই এমন নির্বাচন হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। এতে কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের সবগুলো আসন ও উচ্চকক্ষ সিনেটের ৩৫ টি আসনে নির্বাচন হয়। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়কক্ষের নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকাদের হাতে। মধ্যবর্তী নির্বাচনে সেই নিয়ন্ত্রণ নিতে চায় ডেমোক্রেটরা। অতীত রেকর্ডও তাদের পক্ষে রয়েছে। যদি ডেমক্রেটরা এ দুটি হাউসের অথবা কমপক্ষে একটির নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার প্রভাব অনেকটাই কমে যাবে। কারণ তাকে যেকোন বড় সিদ্ধান্ত নিতে গেলে এ দুটি কক্ষের অনুমোদন প্রয়োজন হয়। 
প্রতিনিধি পরিষদে মোট আসন আছে ৪৩৫টি। এর সবটাতে হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। আর সিনেটের মোট আসন ১০০। নির্বাচন হচ্ছে ৩৫টিতে। এ ছাড়া ৩৬টি গভর্নরশিপ ও রাজ্যের আইন প্রণয়নকারী ৬ হাজারের বেশি আসনেও ভোট হবে। প্রতিনিধি পরিষদের পুরো আসনে নির্বাচন হয় প্রতিটি জোড় বছরে। দু’বছর মেয়াদ শেষে। বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন আছে ১৯৫টি। আর রিপাবলিকানদের আসন আছে ২৪০টি। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন ২১৮ পেতে হলে ডেমোক্রেটদেরকে পেতে হবে আরো ২৩ আসন। তবে যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা মনে করছেন, সিনেটের দখল নিয়ন্ত্রণের মতো শক্ত অবস্থানে আছেন রিপাবলিকানরা। বর্তমানে এই ১০০ আসনের সিনেটে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ তারা। ১০০ আসনে তাদের রয়েছে ৫১টি আসন। যে ৩৫ টি আসনে ভোট হতে যাচ্ছে সিনেটের তার মধ্যে ৯ টি আসন শূন্য হয়ে গেছে, রিপাবলিকান সিনেটরের মেয়াদ পূর্তিতে। ২৪টি আসন খালি হয়েছে, যা ছিল ডেমোক্রেটদের দখলে। এ ছাড়া স্বতন্ত্র দুটি আসন খালি হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ