Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘ওকি গাড়ীয়াল ভাই’ শিরোনামে নিউইয়র্কে প্রবাসী শিল্পীদের মনমাতানো ভাওয়াইয়া রজনী

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: November 2, 2018 | 12:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সঙ্গীত ভুবনে ভাওয়াইয়া গান এক অমৃত সঙ্গীত ধারা। যার পরশে মানুষের হৃদয়ে প্রশান্তির দোলা বয়ে দেয়। এই দোলায়িত ভাওইয়া গান নিয়ে অনুষ্ঠিত হলো ভাওয়াইয়া রজনী ‘ওকি গাড়ীয়াল ভাই’ শিরোনামে এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। টিভি সাংবাদিক শিবলী সাদিক এর সাবলিন উপস্থাপনায় ২৭ শে অক্টোবর সন্ধ্যা ৭টায় পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়া রজনীর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রবাসের বিশিষ্ট চিকিৎসক শিক্ষা অনুরাগী ডাঃ রেহানা জামান। উদ্বোধন প্রারম্ভে ডাঃ রেহানা জামান বলেন- ভাওয়াইয়ার তীর্থভূমি বৃহত্তর রংপুরের সৈয়দপুরে আমার জন্ম। তাই নাড়ীর টানে আমি ভাওয়াইয়া রজনীতে এসেছি। আজ আমি গর্ববোধ করছি বাংলাদেশ এর গন্ডি পেরিয়ে আটলান্টিকের এ পারে ভাওয়াইয়া গানের আসর বসেছে যা আমাদের ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আমি আয়োজক সংগঠকন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতিকে অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. আজিজুল ইসলামকে সম্মাননা জানানো হয়। ড. আজিজুল ইসলাম ও তার সহধর্মিনী লিলু সাকিনা ইসলামকে ফুল দিয়ে বরণ করেন প্রবাসী উত্তর বঙ্গের শিল্পীবৃন্দ এবং উত্তরীয় পরিয়ে দেন শাহনাজ পারুল ও নার্গিস রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি ডাঃ হামিদুজ্জামান, গেষ্ট অব অনার মোহাম্মদ এন মজুমদার, এনওয়াই ইন্সুরেন্স এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন, কমিউনিটি এক্টিভিষ্ট ইঞ্জিনিয়ার আঃ খালেক, ঠাকুরগাঁও সমিতির সভাপতি ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসান, রংপুর জেলা এসোঃ সভাপতি ডাঃ নাফিসুর রহমান পিপুল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সৌখিন নাট্য গোষ্ঠীর প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন, আবু তালেব চৌধুরী চান্দু।


উপমহাদেশের জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন আয়োজনকে স্বাগত জানিয়ে ভাওয়াইয়া গানের ইতিহাস-ঐতিহ্য দর্শকদের মাঝে তুলে ধরেন এবং দর্শকদের বিশেষ অনুরোধে গান পরিবেশণ করেন। ভাওয়াইয়া রজনী ‘ওকি গাড়ীয়াল ভাই’ আয়োজনের পেক্ষাপট তুলে ধরেন আয়োজক কমিটির কর্ণধার বাংলাদেশ জাতীয় ভাওয়াইয়া উৎসব-২০০৭ এর স্বর্ণ পদক প্রাপ্ত সংগঠক নূর ইসলাম বর্ষন। তিনি ঘোষণা দেন আগামী ২০১৯ সালে নিউইয়র্কে ২দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব উদ্যাপন করা হবে।
ঘাড়ে গামছা পরনে লুঙ্গি আর দোতরা বাজিয়ে গানে গানে রজনীর সূচনা ঘটান ভাওয়াইয়ার উদীয়মান তারকা শাহ মাহবুব। সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায় এর পরিচালনায় এবং মোহর খানের তত্বাবধানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভাওয়াইয়ার প্রাণপুরুষ রথীন্দ্রনাথের সুযোগ্য কন্যা চন্দ্রা রায়, মিলন কুমার রায়, রানো নেওয়াজ, ডাঃ নার্গিস রহমান, মোহর খান, গৌতম রায়, শাহনাজ পারুল, সত্যকী বিশ্বাস, রুনা রায়, জয়া রহমান, কাজল, জেবা রহমান, আফজাল ও কামরুজ্জামান বকুল। দৃষ্টি হরণ নৃত্য পরিবেশন করেন নীলা ড্যান্স এর শিল্পীবৃন্দ। ভাওয়াইয়ার মোহিত সুরের ইন্দ্রজালে বিভোর হয়ে হলভর্তি দর্শক মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন। ভাওয়াইয়া রজনীতে উপস্থিত থেকে আয়োজনকে সহযোগিতা করেন সঙ্গীত গুরু তপন বৈদ্য, শাহ নেওয়াজ, জহিরুল ইসলাম টুকু, বিপুল সরকার, নুরুল আমিন, সামসুদ্দিন আজাদ, শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, সোনিয়া, মিষ্টি বর্মন, মঞ্জুরুল রহমান, তুহিন, জগদীশ চন্দ্র বর্মন, আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, বাবু, জুলিয়েট গোমেজ, নুপুর, পর্ণা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV