Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

প্রযুক্তি বিষয়ক জায়ান্ট কোম্পানি অ্যাপলের একদিনেই লোকসান ১০০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: November 2, 2018 | 7:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: প্রযুক্তি বিষয়ক জায়ান্ট কোম্পানি অ্যাপল একদিনেই লোকসান করেছে ১০০০ কোটি ডলার। বৃহস্পতিবার তাদের শেয়ারের দাম পড়ে যায় শতকরা ৭ ভাগ। এদিনে রেকর্ড পরিমাণ তাদের শেয়ার বেচাকেনা হলেও তাতে ওই লোকসান গুনতে হয়েছে অ্যাপলকে। বলা হয়েছে, এই বিক্রিতে তাদের রাজস্ব বেড়েছে। লাভও বেড়েছে। কিন্তু নিট হিসাবে তাদেরকে লোকসান গুনতে হয়েছে। গত তিন মাসে তাদের ব্যবসা একই রকম চলছিল। কিন্তু তা থেকে অকস্মাৎ রাজস্বও বেড়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, অ্যাপলের এক বছরের সঙ্গে অন্য বছরের তুলনা করে রাজস্ব শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২৯০ কোটি ডলার। আর লাভ বৃদ্ধি পেয়েছে শতকরা ৩১ ভাগ। এতে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ১৪১০ কোটি ডলার। তবে আগামী মাসগুলোতে তাদের মোবাইল ফোনের বিক্রি কমে যাবে এমন সতর্কতায় শেয়ারের দাম দ্রুত পড়ে যায়। ফলে কি পরিমাণ শেয়ার বিক্রি হয়েছে বৃহস্পতিবার তার সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। তবে তাদের নির্বাহীরা স্বীকার করেছেন আর্থিক হিসাবে এটা নিশ্চয়ই কোনো শুভ লক্ষণ নয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV