Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিমানে ধর্ষণের অভিযোগ, আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করবেন অব্রে

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 3, 2018 | 10:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করছেন ৩২ বছর বয়সী যুবতী অব্রে লেইন। তার অভিযোগ ২০১৭ সালে অ্যারিজোনার ফিনিক্স থেকে ওই বিমান সংস্থার একটি বিমানে তিনি নিউইয়র্ক সিটিতে যান। ফ্লাইটের টয়লেটে তাকে ধর্ষণ করেন একজন যাত্রী। এখন ওই বিমান সংস্থা তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হওযার কারণে তিনি তাদের বিরুদ্ধে ওই মামলা করছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য সান। এতে বলা হয়, ওই ফ্লাইটে শুরু থেকেই একজন পুরুষ যাত্রীকে মদ্যপ মনে হতে থাকে। তারপরও ফ্লাইট চলাকালে তাকে ফ্লাইটের স্টাফরা আরো মদ সরবরাহ করে। কমপক্ষে ৬ বার তাকে এমন পানীয় দেয়া হয়। ওই যাত্রীর আচরণ নিয়ে সংশ্লিষ্ট স্টাফদের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর ক্রুরা অব্রে লেইনের আসন পরিবর্তন করে তাকে পিছনে নিয়ে যান। তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে ফ্লাইট চলাকালে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি টয়লেটে প্রবেশ করলে তার পিছু নেয় সে। সেখানেই তাকে যৌন হয়রানি করে। এরপর বিগ অ্যাপলে অবতরণ করে বিমান। সঙ্গে সঙ্গে অব্রে লেইন’কে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তার সঙ্গে এমন আচরণকারীকে আটক করা হয় নি। শুরুতে অব্রে’র অভিযোগকে প্রত্যাখ্যান করে বিমান সংস্থা। তারা এমন অভিযোগকে বাজেকথা বলে উড়িয়ে দেয়। এখন ওই কোম্পানি তাকে ক্ষতিপূরণ হিসেবে ৫০০০ ডলার দিতে চাইছে। একই সঙ্গে তাকে সুরক্ষা দিতে না পারার ব্যর্থতার কথা বলেছে। ফলে অব্রে এখন মামলা করতে যাচ্ছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV