নিউইয়র্কে বাংলাদেশি নাজমা খানমের খুনির যাবজ্জীবন হতে পারে : রায় ঘোষণা ১১ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি স্কুল শিক্ষিকা নাজমা খানমের খুনি ইয়নাথন গালভেজ ম্যারান আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। কুইন্স সুপ্রীম কোর্টে গত এক সপ্তাহ শুনানী শেষে জুরি বোর্ড গত ২৬ অক্টোবর তাকে দোষী সাব্যস্ত করেন। জুরি বোর্ড তাকে যাবজ্জীবন সাজা দেয়ার সুপারিশ করেছেন। বিচারক আলিসি আগামী ১১ ডিসেম্বর এ মালার রায় ঘোষণা করবেন।
নাজমা খানম ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের সময় জ্যামাইকার হিলসাইড থেকে নরমেল রোড দিয়ে তার স্বামী শামসুল আলম খানসহ বাসায় ফিরছিলেন। দুর্বৃত্ত ইয়াথন গালভেজ নাজমা খানমের উপর ঝাপিয়ে পড়েন এবং ছুরিকাঘাত করেন।
জানা গেছে, ছুরিকাঘাতের আগে শারীরিক অসুস্থতার জন্য নাজমা খানম তার স্বামীকে বলেছিলেন- তুমি হাঁট, আমি আসছি। এই কথা বলেই তিনি বসে পড়েন। এর কিছুক্ষণ পরেই শামসুল আলম খান তার স্ত্রীর চিৎকার শুনতে পান এবং তিনি দৌড়ে গিয়ে দেখতে পান তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, তার ঠোট কাঁপছে। স্বামীকে দেখেই নাজমা খানম বলতে থাকেন ও আমাকে বাঁচতে দিলো না। তখনও শামসুল আলম বুঝতে পারেননি দুর্বৃত্ত ইয়াথন গালভেজ তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। তিনি মনে করেছিলেন, হয়ত তার স্ত্রী ভয় পেয়েছে। কারণ এই পথ দিয়েই তারা হেঁটে বাসায় যেতেন। সব সময় নাজমা খানম তার স্বামীকে বলতেন এই জায়গায় তার ভয় লাগতো (১৬০-১২ নরম্যান রোড)। আবার মনে করেছিলো তার স্ত্রী হার্ট এ্যাটাক হয়েছে। এরই মধ্যে নাজমা খানম তার স্বামীর হাত ধরেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শামসুল আলম চিৎকার করলে লোকজন ছুটে আসে। তিনি তার ফোন খুঁজে পাচ্ছিলেন না। একটি লোক তার ফোন দিয়েই পুলিশ কল করে। পুলিশ আসার পূর্বেই স্বামী শামসুল আলম খান যখন তার স্ত্রীর পিঠে হাত দেন, তখন দেখতে পান তা ভিজা। বের করে দেখতে পান রক্তাক্ত। পুলিশ এসে রক্তাক্ত নাজমা খানমকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হয় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয় দুর্বৃত্ত ইয়নাথন গালভেজ (২৫) নাজমা খানমকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। যে কারণে নাজমা খানমের মৃত্যু হয়। উল্লেখ্য, ইয়নাথন গালভেজও ওই এলাকায় থাকতো। ভিডিও দেখেই পুলিশ তাকে সনাক্ত এবং গ্রেফতার করে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!