Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাহিত্য একাডেমি নিউইয়র্কের ৯৫তম আসর : আলোচনা, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: November 3, 2018 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আলোচনা, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে সাহিত্য একাডেমি নিউইয়র্কের ৯৫তম আসর। আসর পরিচালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। আসরে কবি জীবনানন্দ দাশ, কবি শামসুর রাহমান এবং কবি ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করা হয়।
আলোচনায় অংশ নেন কবি তমিজ উদদীন লোদী, লেখক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদীন, অধ্যাপক হায়দার আলী খান এবং কবি শহীদ কাদরীর পতœী নীরা কাদরী।
আসরের শুরুতেই আবৃত্তিকার আনোয়ারুল লাভলু ও গোলাম মোস্তফা জীবনানন্দ দাশের দুটি কবিতা পাঠ করেন।
কবি শামসুর রাহমানের উপর নির্ধারিত বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লেখক হায়দার আলী খান। আলোচনার শুরুতেই তিনি সাহিত্য একাডেমির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তার মতে এমন নিয়মিতভাবে দেশের বাহিরে আর কোথাও একসাথে এত বাঙালী লেখক, কবির সমাবেশ আগে চোখে পড়েনি।
শামসুর রাহমানের কবিতা পাঠ করেন আবৃত্তিকার গোলাম মোস্তফা এবং সেলিম ইব্রাহীম। আবৃত্তিকার ফারুক আযম পাঠ করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। কবি হেলাল হাফিজের কবিতা পাঠ করেন আবৃত্তিকার লুবনা কাইজার।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কাজী আতীক, রানু ফেরদৌস, ইশতিয়াক রুপু, সালেহীন সাজু, বেনজির শিকদার, তাহমিনা সাঈদ, সুরীত বড়ুয়া, এইচ বি রিতা, আনোয়ার সেলিম, লিয়াকত আলী, শাম্মী আক্তার হ্যাপি, আবুল বাশার, পলি শাহীনা প্রমুখ।
উপস্থিত ছিলেন শামস আল মমীন, আহমাদ মাযহার, হাসান আল আবদুল্লাহ, আদনান সৈয়দ, মুমু আনসারী, ফাহিম রেজা নূর, মনিজা রহমান, আবু সাঈদ রতন, রিমি রুম্মান, নিলুফার রেজা, কামাল হোসেন মিঠু, ফরিদা ইয়াসমিন, উইলি মুক্তি, মতলুব আলী, শুভ রায়, রওশন হক, রেজাউল হক, আব্দুস শহীদ, পারভীন পিয়া, মেহের চৌধুরী, মাকসুদা আহম্মেদ, জুঁই ইসলাম, কামরুন নাহার রীতা, আরিফা রহমান, আহম্মেদ হোসেন বাবু, শহীদ রেজা নূর, সবিতা দাস, জাকিয়া ফাহিম, নাসরিন চৌধুরী, শাম্মী আক্তার, সুলতানা ডলি, জাকির হোসেন মিয়া, সৈয়দ ফজলুর রহমান, মোঃ এনামুল করিম দিপু, উম্মে কুলসুম পপি, রাহাত কাজী শিউলি প্রমুখ।
আসরের দ্বিতীয় পর্বে সাহিত্য একাডেমির ‘১০০ তম আসর’ উদযাপন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV