নিউইয়র্কে সাজুফতা সাহিত্য ক্লাবের কাব্যসন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জুলি রহমান পরিচালিত সাজুফতা সাহিত্য ক্লাবের এক মনোজ্ঞ কাব্যসন্ধ্যার আয়োজন করা হয় ২০ অক্টোবর। অনুষ্ঠানে প্রয়াত কবি ফররুখ আহমদকে স্মরণ করা হয়। জুলি রহমান সাজুফতা সাহিত্য ক্লাবের কর্মীদের পরিচিতিপর্ব তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনের জন্য বিভিন্ন সময় সহযোগিতা করেন তাদের মধ্যে মোঃ ফজলুর রহমান নন্দী, সাদিয়া রহমান তন্বী,সাবিহা রহমান তারিন, সাজুফতা সাহিত্য ক্লাবের উপদেষ্টা ডঃ দলিলুর রহমান, সহকারী ও সমন্বয় কারী মোঃ ইলিয়াস হোসেন, কামরুন নাহার রীতা।
উপস্থিত ছিলেন আজকাল সম্পাদক মনজুর আহমদ, অধ্যাপক মোঃ ইলিয়াস হোসেন।
রৌদ্র মোঃ শহীদুল্লাহ রচিত নাটক পাঠ করেন অভিনেত্রী রেখা আহমদ। বক্তব্য রাখেন ব্যাক্তিত্ব মোঃ এন মজুমদার, রেক্সোনা মজুমদারও আম্বিয়া অন্তরা।
জুঁই ইসলাম প্রয়াত কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি করেন। সাঈদা নাসরীন চৌধুরী করেন জুলি রহমানের কবিতা।
স্বরচিত কবিতায় অংশ নেন করেন শামীম আরা আফিয়া, ছন্দা বিনতে সুলতান, মেহের চৌধুরী, ভায়লা সালিনা লিজা, শায়লা জামান ,শিমু ইসলাম ও কামরুন নাহার রীতা।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan