Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিজ ভূমিতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে আস্থার পরিবেশ বিনির্মাণে পদক্ষেপ নিতে হবে -জাতিসংঘে রাষ্ট্রদূত মাসুদ

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: November 4, 2018 | 8:43 AM

মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :“নিজ ভূমিতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থার পরিবেশ বিনির্মাণে পদক্ষেপ নিতে হবে, যা ছাড়া প্রত্যাবাসন টেকসই হওয়া সম্ভব নয়; আর এই আস্থা বিনির্মাণে রোহিঙ্গাদের উপর সংঘটিত ভয়াবহ সহিংসতার দায়বদ্ধতা নিরূপন নি:সন্দেহে গুরুত্বপূর্ণ” -২ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের রিপোর্টের উপর আয়োজিত এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক পদক্ষেপসমূহ বাস্তবায়নেও দায়বদ্ধতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সঠিকভাবে অনুসরণ করা উচিত।
পূনর্বারের মতো ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “বর্তমান সরকারের মেয়াদে পর পর দুইবার এই কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টারই স্বীকৃতি। কাউন্সিলের এই নির্বাচনে এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে বাংলাদেশকে সমর্থন করার জন্য সদস্যরাষ্ট্রসমূহকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়ন এবং এই কাউন্সিলের উচ্চ উদ্দেশ্যসমূহকে সমুন্নত রাখতে বাংলাদেশ পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ”।
মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) এর বিষয়ে স্থায়ী প্রতিনিধি বলেন, “আমরা গত মে মাসে এই রিভিউ শেষ করেছি। রিভিউতে, মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের উত্তম অনুশীলনের উচ্ছ্বসিত প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়”।
মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনগুলোতে কাউন্সিলের সকল গঠনমূলক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করে যাবে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।
একই দিনে মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট উত্থাপিত রিপোর্টের কারিগরি বিষয়ে তৃতীয় কমিটির আওতায় আয়োজিত আরেকটি সভায়ও বক্তব্য প্রদান করেন স্থায়ী প্রতিনিধি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV