Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মোৎসব উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: November 4, 2018 | 9:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ২ নভেম্বর ধীরেন্দ্রনাথ দত্ত জন্মোৎসব পালিত হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং শুভ্রা গোস্বামীর গাওয়া জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২ নভেম্বর সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করে ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ।

এরপর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে উপস্থিতরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি শিতাংশু গুহের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিনের এ অনুষ্ঠানটি পরিকল্পনা করেন গোপাল স্যান্যাল।

শিতাংশু গুহ বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তার একুশে পদক পাওয়া উচিত। আগামী ২১ এপ্রিল রোববার জুইস সেন্টারে ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। পরে ঢাকা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী এরোমা দত্তের শুভেচ্ছা পত্র পাঠ করেন মাথিউস বাবুল রোজারিও। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সমাপনী ভাষণ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV