কমুনিটির শান্তি-শৃঙ্ঘলা বজায় রাখার আহবানে লিটিল বাংলাদেশ লস এঞ্জেলেসের সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কিছুদিন ধরে একদল বখে যাওয়া বাংলাদেশী তরুণ কিছু ভিন দেশী গ্যাং মেম্বারসহ হাতুড়ি, বেইস বল ব্যাট, গলফ ক্লাব সহ বিভিন্ন মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কয়েকটি গাড়িতে করে এসে অতর্কিতে লিটিল বাংলাদেশ লস এঞ্জেলেসের ব্যবসা প্রতিষ্ঠানে স্বদেশী তরুণদের উপর হামলা, খোঁজা-খুঁজি ও ভীতি প্রদর্শন করে আসছে। অবস্থার পরিপেক্ষিতে পরিস্থিতির আরো অবনতি হওয়ার পূর্বে লিটিল বাংলাদেশের উৎকণ্ঠিত তরুণদের উদ্যোগে গত ১ লা নভেম্বর লিটিল বাংলাদেশে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব মাসুদ রব চৌধুরী ও পরিচালনা করেন সাইদুল হক সেন্টু। কমুনিটির শান্তি-শৃঙ্ঘলা বজায় রাখার আহবান ও আইন নিজের হাতে না তুলে নিয়ে দোষী বখে যাওয়া যুবকদের আইনের হাতে তুলে দেবার আহবান জানান লস এঞ্জেলেস বাংলাদেশ কমুনিটির নেতৃবৃন্দের প্রতিনিধি ড: জয়নুল আবেদীন, শামসুল ইসলাম, সোহেল রহমান বাদল, খোকন আলম, আবুল ইব্রাহিম প্রমুখ।
সভায় গত ২৩শে অক্টোবর স্থানীয় বাংলাবাজারের সামনে গ্যাং হামলার প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের নাম উল্লেখ করে বলেন, তারা হাতুড়ি সহ বিভিন্ন মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই অতর্কিত হামলায় অংশ নেয়। তারা উপস্থিত কয়েকজনকে মারাত্মক আহত করে এবং অনেকের মাথার খুব কাছে বিপজ্জনকভাবে হাতুড়ি ঘুড়িয়ে আঘাতের চেষ্টা চালায়। অনেকে প্রাণভয়ে রেস্টুরেন্টে আশ্রয় নেন। উল্লেখ্য ইতিপূর্বে বেশ কয়েকবার এরা সদলবলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিনদেশি গ্যাং মেম্বার নিয়ে স্থানীয় কস্তুরী রেস্টুরেন্টে অতর্কিতে আবির্ভাব হয়ে কয়েকজনের নাম উচ্চারণ করে খুঁজে বেড়ায় ও ভীতির সঞ্চার করে। অল্প কিছুদিনের ব্যবধানে এইরূপ নিয়মিত হামলার ঘটনায় লিটিল বাংলাদেশের ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে শান্তিপূর্ণ লিটিল বাংলাদেশে বড় ধরণের কিছু ঘটার আশংকায় রাতে এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এড়িয়ে চলছেন। অনেকেই কমুনিটির মান ইজ্জত রক্ষায়, শান্তি-সৌহার্দ বজায় রেখে বাংলাদেশী গ্যাং মেম্বারদের পুলিশের হাতে তুলে দেবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন। আবার অনেকেই নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার পক্ষে যুক্তি দিয়ে বলেন, অনেক সময় আইনের ফাঁক-ফোকর দিয়ে এইসব মারাত্মক অপরাধীরা পার পেয়ে যায়।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan