Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি, অপর ট্রাষ্টি কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: November 5, 2018 | 4:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সোসাইটির কার্যকরী পরিষদ। সংগঠন পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে গত রোববার বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হয়। নিউইয়র্ক সিটির হুইটনি অ্যাভিনিউর বাংলাদেশ সোসাইটির নিজম্ব ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভায় সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় ছাড়া কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সংগঠন পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি প্রদানের এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সাত কার্য দিবসের মধ্যে কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদানের সময় দেয়া হবে।
তিতি জানান, ব্রুকলীনের রাধুঁনী রেষ্টুরেন্টে গত ২১ অক্টেবর রোববার রাতে বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য/সদস্যবৃন্দের ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে সোসাইটির বিরুদ্ধচারণ করে আপত্তিকর বক্তব্য প্রদান করেন ওই দু’ট্রাস্টি। এর মধ্যে ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য রাখেন। রুহুল আমিন সিদ্দিকী ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, সোসাল মিডিয়ায় প্রচারিত ওই দু’ট্রাস্টির বক্তব্য সোসাইটির কার্যকরী কমিটির সভায় শুনান হয়। দু’জনের বক্তব্যাই ছিল সোসাইটির গঠনতন্ত্র পরিপন্থী।
এদিকে, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি প্রদানের এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশ প্রদানের গৃহীত সিদ্ধান্তটিই ছিল সোসাইটির গঠনতন্ত্র পরিপন্থী। তিনি বলেন, ট্রাষ্টি বোর্ড সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার ক্ষমতাই নেই কার্যকরী কমিটির। এজন্য কার্যকরী কমিটির সভায় আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। কিন্তু তারা মেজরিটির জোরে ১২ জন সদস্য অগঠনতান্ত্রিক এ সিদ্ধান্ত নিয়েছে।


সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার মসজিদের গুরুত্বপূর্ণ একটি সভার জন্য কার্যকরী কমিটির সভায় উপস্থিত থাকতে পারেন নি উল্লেখ করে দু’ট্রাষ্টি বোর্ড সদস্যদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাকে অগঠনতান্ত্রিক বলে এর প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV