Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্যাকডিস এর সাথে নিউইয়র্ক স্টেট এনার্জি অডিটস’এর ফ্রি ওয়েদারাইজেশন প্রোগ্রাম

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: November 5, 2018 | 11:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  বাংলাদেশী সহ নিউইয়র্কের সকল কমিউনিটির বাড়ির বিদ্যুৎ, হিটিং  ও সংশ্লিষ্ট এনার্জি বিল কমিয়ে আনবার জন্য নিউইয়র্ক  স্টেটের বাসিন্দাদের বিনা মূল্যে কাজকরিয়ে দেবার প্রকল্প শুরু করেছে ব্যাকডিস I এই প্রকল্পে প্রায় এক যুগের অভিজ্ঞতা নিয়ে ব্যাকডিস এর সাথে সহযোগিতায় এগিয়ে এসেছে নিউইয়র্ক স্টেট এনার্জিঅডিটস I

গত শুক্রবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিতএক সংবাদ সম্মেলনে ব্যাকডিস ও নিউইয়র্ক স্টেট এনার্জি অডিটস’এর সিইও মিসবা আবদিন এবংইউরি পোলোনস্কি এ ব্যাপারে বিস্তারিত জানালেন উপস্থিত সাংবাদিকদের I তারা জানান বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এই সুযোগ নেবার জন্য ব্যাকডিস এর অফিসেএসে আবেদন করতে পারবেন I এই প্রকল্পের মাধ্যমে যারা শীতের সময় অধিক শীতে বা গ্রীষ্ম কালে অতিরিক্ত গরমে ভোগেন, তারা তাদের বাড়ির বা ভাড়া বাসার বিদ্যুৎও অন্যান্য বিল কমিয়ে আনতে পারবেন I এই কাজে ব্যাকডিস তাদের এপ্লিকেশন বিনা মূল্যে করে দিচ্ছে I ব্যাকডিস এর কুইন্স, ব্রুকলিন বা ব্রনক্স অফিসে অভিজ্ঞকর্মীরা সপ্তাহে ছ’দিনই কাজ করছেন I

মিসবা আবদিন জানান নিউ ইয়র্ক স্টেটের প্রায় সকল কমিউনিটি এই সুযোগ পাবে I বাঙালিদের কাছে এই সুযোগ বিনা মূল্যে পৌঁছে দেবার জন্য তারা নিউইয়র্ক স্টেটএনার্জি অডিটস’এর সাথে যৌথ প্রকল্পে শুরু করেছেন I ইউরি পোলোনস্কি জানান তিনি ব্যাকডিস’এর কর্মীদের সাথে কাজ করবার সুযোগ পেয়ে আনন্দিত I তারা পত্রপত্রিকা ও টেলিভশন এর সহযোগিতা পেলে যোগ্য আবেদনকারীদের বাড়ির ওয়েদারাইজেশন’এর জন্য দশ হাজার থেকে তিরিশ/চল্লিশ  হাজার ডলারের খরচ বাঁচিয়েদিতে পারবেন I

তারা আরো জানান, এক ফ্যামিলির মাসিক আয় ২৩১৮ ডলার থেকে চার ফ্যামিলির মাসিকআয় ৪৪৫৭ ডলারের কাছাকাছি হলে অনেকেই এই প্রকল্পের আওতায়বিনা মূল্যে ওয়েদারাইজেশন’এর কাজ করিয়ে মাসে ১৫ থেকে ৩০ পার্সেন্ট এনার্জি বিল কমিয়ে আনতে পারবেন I

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাকডিস এর পরিচালক মন্ডলীর অন্যতম ওয়াল্টার ক্যাম্পবেল, ব্যাকডিস এর কুইন্স, ব্রুকলিন ও ব্রনক্স শাখার প্রধান আশরাফুলহাসান বুল্বুল, অধ্যাপক সুলতান কবির, কফিল চৌধুরী ও শো টাইম মিউজিক ও প্লে’র সিইও আলমগীর খান আলম I

সম্মেলনে ওয়াল্টার ক্যাম্পবেল জানান তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্যাকডিস এর সাথে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির জন্য কাজ করে আসছেন I তিনি দেখেছেনবাংলাদেশী অভিবাসীরা বেশ আন্তরিক ও বন্ধুবৎসল এবং অনেক সুযোগ থেকে বঞ্চিত I তিনি সকলকে ব্যাকডিস’এ এসে ওয়েদারাইজেশনসহ অন্যান্য প্রকল্পের সুযোগনেবার আমন্ত্রণ জানান I শো-টাইম মিউজিক ও প্লে’র সিইও আলমগীর খান আলম ব্যাকডিস এর এই প্রকল্পের সুযোগ নেবার জন্য সকল বাংলাদেশিদের আহ্বান জানান I

এই সুযোগ নেবার জন্য কুইন্স এর ব্যাকডিস অফিসের ঠিকানা ৮৩ – ১০ রোকাওয়ে বুলেভার্ড, ওজোন পার্ক, ফোন ৭১৮ – ২৯৬ – ০০৭৭ বা ৩৪৭ – ৪১৬ – ৪৯৬৬ এযোগাযোগ করতে অনুরোধ করেছেন ব্যাকডিস’এর সিইও মিসবা আবদিন I

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV