Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বোতল ভর্তি মল নিয়ে মঞ্চে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: November 6, 2018 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিল গেটস মানেই চমক। তার শুধু বক্তব্য নয়, নানা রকম মজার উপাদান নিয়ে হাজির হওয়াও উপভোগ করে মানুষ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিলগেটস পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী। তার রসবোধও তারিফ করার মতো।

কিন্তু এবার যেন সব ছাড়িয়ে গেলেন তিনি। টয়লেটের প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভায় বক্তা হিসেবে চীনে গিয়েছিলেন বিল গেটস। আর সেখানেই বোতল ভর্তি মল নিয়ে হাজির হলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একসভায় ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সম্মেলন কক্ষে মশা ছেড়ে দিয়েছিলেন তিনি। এতে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে জানা যায়, এসব জীবাণুমুক্ত ছিল।
তবে চীনের এ ঘটনা সব কিছু ছাড়িয়ে গেছে। ডায়াসের ওপর মল ভর্তি ওই বোতল রেখে তিনি বলতে থাকেন, সকলের জন্য শৌচাগার নির্মাণ করতে না পারলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। পরিষ্কার এবং জীবাণুমুক্ত শৌচাগার না থাকলে মহামারি নেমে আসবে।

বিল গেটস বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রত্যেক বছর ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েডে আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ শিশুর মৃত্যু হয়। বেঁচে থাকার মৌলিক উপাদান বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান বুঝানো হলেও এবার তাতে জায়গা পাক শৌচাগারও। – ইয়ন, জাগো নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV