Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৬ অভিযোগে অভিযুক্ত বাংলাদেশী জঙ্গি আকায়েদ, যাবজ্জীবন কারাদন্ড হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: November 7, 2018 | 6:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  নিউইয়র্কে বোমা হামলার দায়ে বাংলাদেশী যুবক আকায়েদ উল্লাহ (২৮) কে অভিযুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে সে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাদের পক্ষে নিউইয়র্ক সিটির পাতালপথে বোমা বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের সব কয়টিতেই তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এমন অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা। ফেডারেল প্রসিকিউটরদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
ম্যানহাটান ফেডারেল কোর্টে এক সপ্তাহের বিচার চলার পর আকায়েদ উল্লাহকে অভিযুক্ত করা হলো। শাস্তি হিসেবে সে যাবজ্জীবন কারাদন্ড পেতে পারে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তার আইনজীবিরা। আকায়েদের বিরুদ্ধে বোমা হামলার যে অভিযোগ আনা হয়েছে তাতে তার বিরুদ্ধে তারা কোনো যুক্তিতর্ক উপস্থাপন করেন নি। তবে আকায়েদের আইনজীবিরা বলেছেন, আকায়েদের উদ্দেশ্য ছিল নিজের জীবনকে শেষ করে দেয়া। ইসলামিক স্টেটের প্রতি সমর্থনে সে ওই হামলা চালায় নি। যদিও আকায়েদ অনলাইনে ওই জঙ্গি গ্রুপের প্রচারণার সঙ্গে ছিল। 
দুটি ভূগর্ভস্থ টানেলকে সংযোগকারী একটি পাতালপথে ঘরে তৈরি একটি বোমা বিস্ফোরণ ঘটায় আকায়েদ গত ডিসেম্বরে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ম্যানহাটানে চালানো তার ওই হামলায় কেউ নিহত হন নি। তবে কর্তৃপক্ষ বলেছে, তিনজন সামান্য আহত হয়েছেন। ওইদিন সকালে পাতাল রেল স্টেশন ও পোর্ট অথরিটি বাস টার্মিনাল অস্থায়ী ভিত্তিতে বন্ধ রাখা হয়েছিল। 
ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, আকায়েদ স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা একটি পাইপ দিয়ে বোমা তৈরি করেছিল। ওই নির্মাণ প্রতিষ্ঠানে সে একজন ইলেকট্রিসিয়ান হিসেবে কাজ করতো। সে পাইপের সঙ্গে দিয়াশলায়ের কাঠির অগ্রভাগ, চিনি ও কিছু স্ক্রু ব্যবহার করে ওই বোমা বানায়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ