Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন : হাউজ অব রিপ্রেজেন্টিভস ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে, সিনেট রিপাবলিকানদের

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: November 7, 2018 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আট বছরের মধ্যে প্রথমবারের মত হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর নিয়ন্ত্রণ লাভ করেছে ডেমোক্র্যাটরা। ইতোমধ্যে পাওয়া ফলাফলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর ২১৯ টি আসন নিশ্চিত করেছে তারা, অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৯৩টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। অন্যদিকে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলেরই নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার রাতেই প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিপক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর ন্যান্সি পেলোসিকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যালঘু দলের নেতা ন্যান্সি পেলোসি তার ডেমোক্রেট দলের বিজয়ী সদস্যরা শপথ নিলে সংখ্যাগরিষ্ট দলের নেতা হবেন।

সিবিএস’এর হিসাব অনুযায়ী, কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এর নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রয়োজনীয় ২৩টি আসনে জয় পাবে ডেমোক্রেটরা। হাউজের ৪৩৫ টি আসনের সবকটিতেই অনুষ্ঠিত হয়েছে ভোট। এ বিজয়ের মাধ্যমে ডেমোক্রেটরা ট্রাম্পের প্রশাসনিক এবং ব্যবসায়িক কর্মকা-ের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করতে পারবে। প্রেসিডেন্টের আইন প্রণয়ন সংক্রান্ত পরিকল্পনাতেও বাঁধা দিতে পারবে ডেমোক্রেটরা। এ বিজয়ের মাধ্যমে ডেমোক্রেটরা হাউস কমিটির মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারবে, রিপাবলিকান বিল আটকে দিতে এবং সম্ভবত প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে পারবে। প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে হাউসে সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেই চলবে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৫১টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটরা পেয়েছে ৪৫টি আসন। ৪ আসনের ফলাফল পাওয়া এখনো বাকি আছে। অন্যদিকে, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬ টির গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৫টি আসন রিপাবলিকান পার্টির । ডেমোক্রেট ২২টি। ৩টির ফলাফল বাকি আছে। সিএনএন, বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV