Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশী আমেরিকান ফারুকের বিপুল ভোটে জয়

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: November 8, 2018 | 7:41 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ছয় নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাএ এশীয় ও বাংলাদেশী আমেরিকান ফারুক হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রথম বাংলাদেশী আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয়ী হয়ে ফারুক হোসেন ইতিহাস সৃষ্টি করেছেন। উল্লেখ্য, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ফারুক হোসেন দীর্ঘ প্রায় আঠারো বছর যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বাংলাদেশে থাকাকালীন তিনি ছাএ রাজনীতির সাথে ওতপ্রোতভবে জড়িত ছিলেন। তিনি রামগঞ্জ সরকারী কলেজে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

রাজনীতি তাঁর ধমনীতে প্রবাহিত হওয়ায় সুদূর মার্কিন মুলুকে এসেও মূলধারার রাজনীতিতে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। মূলধারার রাজনীতিতে তাঁর সদর্প পদচারনার জন্য ইতোমধ্যে তিনি ‘রাইজিং ডেমোক্র্যাটিক স্টার ‘ পুরষ্কারে ভূষিত হয়েছেন।কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসাবে সমধিক পরিচিত।তিনি শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ৫৪ এর একজন দক্ষ সংগঠক হিসাবে বিগত সতেরো বছর যাবত শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এছাড়া তিনি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর নিউজারসি চ্যাপ্টার এর সভাপতি হিসাবে দক্ষিন এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সদা সচেষ্ট আছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রতিবেদকের সাথে আলাপকালে ফারুক হোসেন জানান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নেতৃত্বে নতুন রক্ত সঞ্চালণের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহন করেন। এছাড়া আটলান্টিক সিটিতে বসবাসরত শিশুদের শিক্ষার মান বৃদ্ধি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর যাবতীয় খরচাদির স্বচ্ছতা নিশ্চিত করে আটলান্টিক সিটির অধিবাসীদের ট্যাক্স এর বোঝা লাঘব করা, স্কুলে হালাল খাবার সরবরাহ করা, প্রধান ধর্মীয় উৎসবগুলোতে স্কুল ছুটির ব্যবস্থা করা সহ অন্যান্য ন্যায়সঙ্গত দাবী আদায়ের লক্ষ্যেও তিনি এই নির্বাচনে অংশগ্রহন করেন। তাঁর এসব লক্ষ্য অর্জনে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় তিনি আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যারা তাঁর নির্বাচনী প্রচারণায় নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পরোপকারী, সদালাপী, মিতভাষী ফারুক হোসেন আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে জয়ী হওয়ায় আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকজনও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর সাধারন সম্পাদক এ কে এম দিদারুল আলম, সহসভাপতি তাহের চৌধুরী ঝিনু, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক ফারুক তালুকদার, বিএনপি অব নিউজারসি স্টেট সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব কাজী লিটন, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির কমিটি পারসন আবদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা আমিরুল ইসলাম টফি,অন লাইন ইংরেজি পএিকা কাক আটলান্টিক সম্পাদক সাঈদ মোঃ দোহা, কমিউনিটি একটিভিস্ট রতন ভট্টাচার্য, জয়দেব কর্মকার, সংগঠক ও সংগীত শিল্পী জয়ন্ত সিংহ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ ফারুক হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে জনাব ফারুক হোসেন এর বিজয় লাভের সংবাদে আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটিতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV