৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাসদ : নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্যের অবসানে জাসদের সংগ্রাম চলবে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অালোকে পরিচালিত করতে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে জাসদের দরকার। অাসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্ত রুখতে হবে। একবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার অারেকবার রাজাকার প্রতিক্রিয়াশীল সরকার এই মিউজিক্যাল চেয়ারখেলা বন্ধ করতে হবে।
গত সোমবার সন্ধ্যা সাতটায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদ অায়োজিত সভায় বক্তারা এই কথাগুলো বলেছেন। যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে অালম জিকুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, জ্যোতির্ময় দত্ত নিশু, শাহনুর কোরেশী, সৈয়দ জালাল অাহমদ, শরিফুল হক, মো অাবদুল জলিল, মো জাহিদ, আওয়ামি লীগ নেতা হাজী এনাম, অধ্যাপক অামিনুর রহমান, এস এম জমিরুল ইসলাম প্রমুখ।
সভায় জাসদ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাসদ এখনও প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বলেই নানান দল, মহল ও ব্যক্তবর্গ জাসদ নিয়ে কথা বলেন। দেশ পরিচালনায় জাসদ সরকারকে সহযোগীতা করছে। দেশকে গণতন্ত্রের পথে ও উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অন্যদিকে জাসদ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দুর্নীতি ও সুশাসন নিয়ে সংসদে ও সংসদের বাহিরে স্বোচ্ছার রয়েছে। জনগণের ও মুক্তিযোদ্ধাদের দল হিসেবে এখানেই জাসদের স্বকীয় বৈশিষ্ট্য। জাসদের ছিচল্লিশ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অান্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে।
জাসদ নেতৃবৃন্দ অারো বলেছেন, দেশকে সাংবিধানিক সংকট ও সংঘাতের দিকে ধাবিত করতে দেশ বিদেশী ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। অাসন্ন জাতীয় নির্বাচন বানচাল করে দেশকে সংঘাত ও সংকটের দিকে ঠেলে দয়ার অপতৎপরতার চলছে। দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখতে হবে। গণতন্ত্র সুশাসন ও সাংবিধানিক পন্তায় দেশকে এগিয়ে নিতে চৌদ্দদলের ঐক্যকে অারো জোরদার করার করার অাহবান জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!