Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বকাপে খেলতে পারবেন না মেসি-নেইমাররা!

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 9, 2018 | 10:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কয়েকদিন আগে ফুটবল লিকস তাদের নতুন প্রতিবেদনে ফাঁস করেছে ইউরোপের শীর্ষ ১১ ক্লাব মিলে ‘উয়েফা সুপার লীগ’ নামের এক প্রতিযোগিতার আয়োজন করতে চায়। তারা আর খেলতে চায় না ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ। আর এই ব্যাপারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সহযোগিতা করে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অথচ গতকাল এই ইনফান্তিনোই এই সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ঘোষণা করেছেন, ‘সুপার লীগ’-এ যেসব খেলোয়াড় খেলবেন, বিশ্বকাপে আর খেলতে পারবেন না তারা। তিনি বলেন, হয় সুপার লীগ, নয় ফিফার প্রতিযোগিতা। একই সঙ্গে দুই জায়গায় খেলতে পারবে না খেলোয়াড়েরা। ইউয়েফা সুপার লীগ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে যারা খেলবে, তারা বিশ্বকাপ, ইউরোসহ ফিফা আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারবে না। সেই ২০১৬ থেকে ইউয়েফা কাপ আয়োজনের পরিকল্পনা সম্পর্কে শোনা যাচ্ছিল, কিন্তু এতো বিস্তারিতভাবে এবারই প্রথম এই ঘটনা ফাঁস হলো।

শোনা যাচ্ছে, ইউরোপের সেরা ১১ ক্লাব স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি, জার্মান বুন্দেস লিগার বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি আ’র জুভেন্টাস, এসি মিলান, ফরাসি লিগ ওয়ানের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এই লীগ আয়োজন করার পক্ষে। প্রস্তাবিত ১৬ দলের ‘উয়েফা সুপার লীগে’র বাকি পাঁচ সদস্য হবে আমন্ত্রিত পাঁচ ক্লাব জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান আর এএস রোমা, ফ্রান্সের অলিম্পিক মার্শেই, স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ। 
আর কোনোভাবে এই লীগ যদি শুরু হয়ে যায়, তাহলে হয়তো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের আর কোনো অন্তিত্বই থাকবে না। এই মহাপরিকল্পনা এসেছে যুক্তরাষ্ট্রের চার্লি স্টিলিটানোর মাথা থেকে। এই স্টিলিটানোই যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাবগুলোর সঙ্গে ইউরোপের বিভিন্ন ক্লাবের প্রীতি ম্যাচের আয়োজন করেন। আর এই পরিকল্পনাকে সামনে রেখে পুরো ব্যাপার বাস্তবায়ন করতে রীতিমতো উঠেপড়ে লেগেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সঙ্গে আছেন বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগেসহ ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। যদিও ফুটবল লিকসে ব্যাপারটি উঠে আসায় নিজের ভূমিকা অস্বীকার করেছেন রুমেনিগে। পেরেজের বক্তব্য এখনো জানা যায়নি। আর গোটা পরিকল্পনা তত্ত্বাবধান করছেন ইনফান্তিনো। ফুটবল লিকসের প্রতিবেদনে আরও বেরিয়ে এসেছে, এই মূল ১১ ক্লাব একটা কোম্পানি গঠন করে স্প্যানিশ শেয়ারবাজারে নিবন্ধিত হওয়ার পরিকল্পনা করছে। বিভিন্ন ভাগে যে কোম্পানির মালিকানা থাকবে ওই ১১ ক্লাবের কাছে। এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ার থাকবে রিয়াল মাদ্রিদের কাছে (১৮.৭৭%), দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার থাকবে বার্সেলোনার কাছে (১৭.৬১%), তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ শেয়ারের মালিকানা থাকবে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (১২.৫৮%) ও বায়ার্ন মিউনিখের (৮.২৯%) কাছে। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV