আইফোন এক্স এবং ম্যাকবুকে ত্রুটির ঘোষণা অ্যাপলের, ত্রুটি বিনা খরচে মেরামত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন প্রযুক্তিপণ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাপল গত শুক্রবার জানিয়েছে তাদের আইফোন এক্স এবং ম্যাকবুক প্রো’তে বেশকিছু ত্রুটি ধরা পড়েছে। প্রতিষ্ঠানটির পণ্যের মান নিয়ন্ত্রণ পরীক্ষায় এই সকল সমস্যা ধরা পড়ে। এই বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করে কো¤পানিটি ক্রেতাদের উদ্দেশ্যে জানিয়েছে, তারা এ সকল ডিভাইসের ত্রুটি স¤পূর্ণ বিনা খরচে মেরামত করে দেবে। এদিকে অ্যাপল এমন সময় এই বিনা খরচে মেরামতের ঘোষণা দিলো যখন গত এক বছর থেকেই কো¤পানিটির পণ্যের গুণগত ত্রুটি স¤পর্কে ক্রেতারা ক্রমাগত অভিযোগ করে আসছেন।
তবে এসকল অভিযোগ স্বত্বেও গত এক বছরে নিজেদের তৈরি মুঠোফোন ও ল্যাপটপের দাম উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করেছে অ্যাপল। তাদের সর্বাধুনিক আইফোন এখন ১ হাজার ৪৪৯ ডলারে বিক্রি করছে এবং একই ধরণের আইপ্যাডের দাম ধরেছে ১ হাজার ৮৯৯ ডলার। শুক্রবার অ্যাপল জানায়, ২০১৭ সালে বাজারে ছাড়া আইফোন এক্সের টাচ ডিসপ্লেতে সমস্যা রয়েছে এবং ম্যাকবুক এক্সের হার্ড ড্রাইভের তথ্য হারিয়ে যাওয়াসহ তথ্য সংরক্ষণ ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। রয়টার্স
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের